1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

ফতুল্লায় সেচ্ছাসেবক দলের নেতাকে চোখে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা

  • আপডেট সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ দেখেছেন

শফিকুল ইসলাম শফিক: নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার ভোর সাড়ে ৪টায় ফতুল্লা রেললাইনের উপরে গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানা পুলিশ। নিহত মামুন হোসাইন ফতুল্লা পূর্ব লালপুর রেল লাইনের পাশে মৃত সমন আরী বেপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী নিহতের প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, শুক্রবার বালু, ইট, বালু সিমেন্ট লোড আনলোড করে বাসায় ২টা চলে যান মামুন হোসাইন। তিনি আবার সাড়ে ৪টায় প্রতিষ্ঠানে সামনে এসে দাড়াঁন, ওই সময়ে অনেকগুলো গুলি শব্দ শুনতে পায়। পরে আমরা দৌড়ে গিয়ে দেখি মামুন হোসাইন নিচে লুটে পড়ে আছে। ওই সময় দুইজন যুবক (আনুমানিক ২৬-২৮ বছরের) দৌড়ে পালিয়ে যান। ফতুল্লা রেললাইনে উপরে গুলিবিদ্ধ মামুন হোসাইনকে নিয়ে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষনা করেন ডাক্তার।

ফতুল্লা মডেল থানা পুলিশ উপ-পরিদর্শক (এস আই) কামাল মিয়া জানান, নিহত মামুন হোসাইনের ইট, বালু, সিমেন্ট ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতি রাতে লোড আনলোড সময়ে তিনি উপস্থিত থাকেন। শুক্রবার ভোর সাড়ে ৪টায় তাকে ফোন করে ডেকে আনা হয়, ওই সময় তাকে গুলি করা হয়। তার ডান চোখ ঠেকিয়া গুলি করে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.