1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয়

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১০ দেখেছেন

মো. জয়নাল আবেদীন, কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার কমিটির প্রস্তুতকৃত গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব সভাপতি ও সম্পাদকের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত রোববার (৫ অক্টোবর) দুপুর ১টায় কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সদর এলাকার লুমিনাস জোন রেস্টুরেন্টে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সংস্কারকৃত গঠনতন্ত্র হস্তান্তর করা হয়।গঠনতন্ত্র সংস্কার কমিটির আহ্বায়ক সাংবাদিক চৌধুরী মুহাম্মদ রিপন, সদস্য সচিব এম. বাবুল এবং সদস্য আব্দুল হাই খোকন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্তের কাছে গঠনতন্ত্রটি হস্তান্তর করেন।

এ সময় কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্ত প্রেসক্লাবের পক্ষ থেকে গঠনতন্ত্র সংস্কার কমিটির সদস্যদের ধন্যবাদ জানান।তারা বলেন, গঠনতন্ত্র সংস্কার কমিটির আহ্বায়ক চৌধুরী মুহাম্মদ রিপন, সদস্য সচিব এম. বাবুল এবং সদস্য আব্দুল হাই খোকন নির্ধারিত সময়ের আগেই একটি পূর্ণাঙ্গ ও কার্যকর গঠনতন্ত্র প্রণয়ন করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এজন্য তারা কমিটির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

তারা আরও বলেন, একটি সংগঠনের সুশৃঙ্খল পরিচালনা, দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি সুসংগঠিত গঠনতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন গঠনতন্ত্রের মাধ্যমে কাপ্তাই প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে কাপ্তাই প্রেসক্লাবের সদস্য জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.