মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের (MIHM) শিক্ষার্থী এম. এ. হাসান দেশের একটি স্বনামধন্য হোটেলে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন।
প্রতিষ্ঠানটির উদ্যোগ ও ব্যবস্থাপনায় এ ইন্টার্নশিপের সুযোগ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে MIHM কর্তৃপক্ষ। তাদের মতে, ইন্টার্নশিপের মাধ্যমে হাসান হসপিটালিটি শিল্পের বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। ভবিষ্যৎ কর্মজীবনে এ অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
এম. এ. হাসানের এ সাফল্যে মৌলভীবাজার ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, ইন্টার্নশিপ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি ভবিষ্যতে হসপিটালিটি শিল্পে দক্ষ ও সফল পেশাজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।এম. এ. হাসান মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২ নম্বর পতনঊষার ইউনিয়নের নন্দগ্রামের কৃতী সন্তান। তিনি বাহরাইনপ্রবাসী মোহাম্মদ আকলু মিয়া ও মোছা. সাফিয়া আক্তারের প্রথম সন্তান।