1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর

  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫২ দেখেছেন

মো. রাসেল মৃধা,বেতাগী (বরগুনা) : বরগুনায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানির দিন আগামী ৬ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত। রবিবার (৪ অক্টোবর) বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হলে বিচারক শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করে আসাদ সবুজের আইনজীবী অ্যাডভোকেট মতিন জানান, রবিবার আদালতে জামিনের আবেদন করা হলে বিজ্ঞ বিচারক আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) শুনানির দিন নির্ধারণ করেন।এ সময় আদালতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) পক্ষে অ্যাডভোকেট মোস্তফা কাদের ও অ্যাডভোকেট বাবুল দাসসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর জানান, সংগঠনের পক্ষ থেকে রবিবার সাংবাদিক আসাদ সবুজের জামিনের আবেদন করা হয়েছে। আদালত শুনানির জন্য ৬ অক্টোবর তারিখ নির্ধারণ করেছেন।

উল্লেখ্য, গত ১ অক্টোবর রাতে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মামলাটির বাদী সুভাষ ঘোষ। এতে আসাদ সবুজসহ মোট ১৪ জনকে আসামি করা হয়েছে।বিএমএসএফের দাবি, সুভাষ ঘোষের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন একর জমি জোরপূর্বক দখলের অভিযোগ অনুসন্ধান করতে যাওয়ায় সাংবাদিক আসাদ সবুজকে মামলায় আসামি করা হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দের অভিযোগ, এলাকার নিরীহ লোকজনকে হয়রানির উদ্দেশ্যে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে মামলার বাদীপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।

এদিকে, সাংবাদিক আসাদ সবুজকে গ্রেপ্তারের সময় অমানবিক আচরণ ও পুলিশ বিধিমালা লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিএমএসএফ। সংগঠনটির পক্ষ থেকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা জানিয়েছেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিএমএসএফ নেতৃবৃন্দকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.