1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম আত্রাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধের মৃত্যু উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক হাত: চুরি হওয়া মাইকের বদলে নতুন সেট পেল ধুরাইল মল্লিকবাড়ি জামে মসজিদ হালুয়াঘাটে সবজির বাজারে আগুন: আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য হারিয়ে বিপাকে সাধারণ মানুষ ফরিদপুরে এসআরবি’র অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ শব্দদূষণ নিয়ন্ত্রণে সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৮ মামলায় জরিমানা, ১৪ হাইড্রোলিক হর্ন জব্দ ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় নারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে- এডভোকেট মাহবুব উল আলম

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও এখনও রাষ্ট্র মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে পারেনি; তাই নারী শক্তিকে জাগিয়ে তোলার মাধ্যমে দেশে একটি পরিবর্তনের শুভ সূচনা করতে সকলকে ময়দানে আপোষহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ নগরীর কাচারি রোডস্থ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কার্যালয়ে এনসিপি নারী সংগঠন জাতীয় নারী শক্তির ময়মনসিংহ জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।এসময় জেলা নারী শক্তি নেত্রী ও জেলা এনসিপির দপ্তর সেল সদস্য উম্মে সালমা বৃষ্টি,আহত জুলাই যোদ্ধা রুমা খান,নারী শক্তি নেত্রী জুইসহ আরো অনেকই উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন- জনগণ ভোট দিয়ে গণভোটকে হ্যা জয়যুক্ত করলেও বর্তমান সরকার জনগণের দেওয়া রায়কে বাস্তবায়ন না করে এক নায়কতন্ত্র রাজত্ব কায়েম করছে। তিনি দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে দেশের নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, যেই দেশে জুলাই বিপ্লবের ফলে সরকার পতন হয়েছিল এবং নির্বাচনের পরবর্তীতে যে সরকার এসেছে আমরা আশা করেছিলাম এই নতুন সরকার জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হবে। ছাত্র-তরুণদের প্রতি শ্রদ্ধাশীল হবে। কিন্তু আমরা দেখলাম যে জনগণের রায়কে তারা ক্ষমতায় এসেই অবজ্ঞা করা শুরু করেছে। ৭০ শতাংশ জনগণ গণভোটে যে গণরায় দিয়েছে সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে, সেই রায়কে তারা অবজ্ঞা করছে। যেখানে ভারতের সরকার তার ছাত্র-তরুণদের আন্দোলনের মুখে পরাজিত হয়েছে। মাথা নত করতে বাধ্য হচ্ছে এবং অন্য সব জায়গায় জনগণের রায়ের প্রতি সরকার শ্রদ্ধাশীল হচ্ছে। আমরা দেখলাম এই দেশের অন্যতম প্রধান দল বিএনপি- তারা নিজের দলের ভেতর কোনো সংস্কার আনলো না এবং রাষ্ট্রীয় সংস্কারের জন্য যে ন্যূনতম ঐকমত্য সেই ঐকমত্য মেনে নিল না। যদি তারা এই পথে হাঁটে যদি, তারা জুলাই বিপ্লবকে ভুলে যায়, যদি তারা ছাত্র-তরুণদের আন্দোলনকে ভুলে যায়, যদি এদেশের ১৪০০ মানুষের আত্মত্যাগকে ভুলে যায়, তাহলে তার পরিণতি বিএনপির তারেক রহমানের সরকারকেই ভোগ করতে হবে বলেও হুসিয়ারী করেন তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.