1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪২ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চোখের ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া। তিনি চোখের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সোমবার (৫ অক্টোবর) নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এবং ডায়াবেটিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মেয়র প্রার্থীর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।এ সময় বক্তরা বলেন,চোখ মানুষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। যারা চোখে দেখতে পায় না, তারা বুঝতে পারে চোখের গুরুত্ব। বর্তমানে দেশে চোখের ছানির রোগী অনেক। এভাবে চোখের ছানি অপারেশনের সুযোগ পেলে অনেক অসহায় নারী-পুরুষ চোখের চিকিৎসা করতে পারবে। তিনি আরো বলেন,দেশের রাজনৈতিক জনপ্রতিনিধিরা এধরনের সেবামূলক কাজের উদ্যোগ নিলে সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপকৃত হবে। ভবিষ্যতে এধরনের সেবামূলক কাজের উদ্যোগ নেওয়ার আহবান জানান।

প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর বাছাইকৃত ছানি রোগীদের বিনামূল্যে অপারেশনর যোগ্য রোগীদেরকে গাক চক্ষু হাসপাতালের নিজস্ব বাসে বগুড়াতে নিয়ে যায়। চোখের ছানি অপারেশন সম্পন্ন করার পর আবার হাসপাতালের বাসে তাদের নলডাঙ্গা ডায়াবেটিক সেন্টারে পৌঁছে দেওয়া হয়। ছানি অপারেশন রোগীদের ফ্রিতে বগুড়া বনানীতে গাক চক্ষু হাসপাতালে যাওয়া, আসা, অপারেশন, ঔষধ, চশমা, ও থাকা খাওয়ার সু- ব্যবস্থা রয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশিদ মোল্লা, সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসেন, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক মোঃ আফতাব আলী, নলডাঙ্গা শ্রমিক কল্যান ফেডারেশনের পৌরসভা সভাপতি মোঃ সাইফুল ইসলাম, হাজী কল্যান সমিতির সাধারন সম্পাদক মোঃ আবুল হোসেন, নিজাম উদ্দিন, মোঃ জিয়ারুলসহ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.