1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২২ দেখেছেন

মোঃ মেহেদী হাসান সাদ্দাম ,মঠবাড়িয়া পিরোজপুর : গত কাল ০৬/১০/২০২৬ ইং তারিখ রোজ মঙ্গবার আনুমানিক সন্ধা ৬ টার সময় পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজি মারা গেছেন।জানা গেছে, মোঃ পিন্জু ফরাজি দীর্ঘদিন ঢাকায় চাকরি করতেন। সম্প্রতি তিনি ঢাকার চাকরি ছেড়ে নিজ বাড়িতে ফিরে এসে একটি মুরগির খামার (ফার্ম) পরিচালনা শুরু করেন। প্রতিদিনের মতো মুরগির খামারের পরিচর্যা করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

ঘটনার সময় খামারের আশপাশে কেউ ছিলেন না। দীর্ঘ সময় পর পরিবারের লোকজন মুরগির খামারে মুরগি দেখতে গিয়ে খামারের বেড়ার পাশে সোলাইমানকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।পিন্জু ফরাজির আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.