1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
এলাকার শান্তি বিনষ্টকারী যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: হুইপ রকিবুল ইসলাম বকুল উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা রাঙামাটিতে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা, মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১২ কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি সভা  আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরে প্রস্তুতি ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা বিদ্যুৎস্পৃষ্টে বেতমোর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলাইমান হোসেন পিন্জু ফরাজির মৃত্যু  চরকালেখান ইউনিয়নের উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান মোশাররফ হোসেন ঢালী দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’ বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি

দুর্গাপূজায় ড. অরূপ রতন চৌধুরীর ‘জয় মা দুর্গা’

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৯ দেখেছেন

জামাল শিকদার : আসন্ন দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সঙ্গীতশিল্পী ড. অরূপ রতন চৌধুরীর কণ্ঠে প্রকাশ পেতে যাচ্ছে দুর্গামাকে নিবেদিত নতুন গান ‘জয় মা দুর্গা’। প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজার আবহকে সামনে রেখে ভক্তিমূলক এই গানটি দেশের শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘সঙ্গীতা’-এর ব্যানারে মুক্তি পেতে যাচ্ছে।দুর্গাপূজাকে কেন্দ্র করে নির্মিত গানটিতে দেবী দুর্গার মহিমা, ভক্তি ও অসাম্প্রদায়িক চেতনার আবহ তুলে ধরা হয়েছে। গানটি শ্রোতাদের মাঝে পূজার আনন্দ ও উৎসবের আমেজ আরও বাড়াবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
‘জয় মা দুর্গা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ড. অরূপ রতন চৌধুরী। গানটির কথা ও সুর করেছেন অমিত চ্যাটার্জী। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে ভিডিও নির্মাণে থাকছে নান্দনিক উপস্থাপনা ও নৃত্য পরিকল্পনা।গানটি পরিচালনা করেছেন সময়ের ব্যস্ততম নির্মাতা এ বাবুল কোরিওগ্রাফি করেছেন গৌরব গো গো। ভিডিওগ্রাফিতে রয়েছেন ইয়াসিন বিন আরিয়ান। ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে অভিনেতা শিশির সর্দার ও অভিনেত্রী ডিম্পল আহমেদকে।
সংশ্লিষ্টরা জানান, দুর্গাপূজার উৎসবকে সামনে রেখে গানটির ভিডিওতে ভক্তি, আবেগ, নৃত্য ও নান্দনিক দৃশ্যায়নের সমন্বয় করা হয়েছে। শ্রোতা-দর্শকদের কাছে গানটি উপভোগ্য হয়ে উঠবে—এমন প্রত্যাশা রয়েছে শিল্পী ও নির্মাণসংশ্লিষ্টদের।দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই ড. অরূপ রতন চৌধুরীর কণ্ঠে বিশেষ গান প্রকাশিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন ‘জয় মা দুর্গা’। দেশের শীর্ষস্থানীয় অডিও প্রতিষ্ঠান ‘সঙ্গীতা’র ব্যানারে গানটি প্রকাশিত হলে দুর্গোৎসবের সংগীত আয়োজনে এটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.