বরিশাল জেলা প্রতিনিধি : বরিশাল জেলার মুলাদী উপজেলার ৫নং চরকালেখান ইউনিয়নকে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সহ সার্বিক বিষয়ে উন্নয়ন পরিকল্পনা নিয়ে আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে চান মুলাদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোশাররফ হোসেন ঢালী। তিনি একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। ইতিপূর্বে তিনি চরকালেখান ইউনিয়নে আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। কম সৌভাগ্যবান মানুষের পাশে বিভিন্নভাবে দাড়িয়েছেন। গত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট জয়নাল আবেদীনের পক্ষে দিন রাত কাজ করে ইউনিয়নবাসীর কাছে প্রশংসিত হয়েছেন। মোশাররফ হোসেন ঢালী ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে নিজেকে দীর্ঘদিন যাবত নিবেদিত রেখেছেন। এলাকাবাসী কোন সমস্যা নিয়ে তার কাছে আসলে সহজেই তিনি তা পূরণ করার চেষ্টা করছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকাবাসী ও আত্মীয়স্বজন মনে করেন মোশাররফ হোসেন ঢালী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করলে চরকালেখান ইউনিয়নবাসী তার পাশে থাকবে। সাধারণ জনগণ মনে করেন মোশাররফ হোসেন ঢালীর কোন পিছুটান নেই। সুতরাং ইউনিয়নবাসীর সেবা করতে তিনি সব সময় আত্মনিয়োগ করবেন। ইতিমধ্যে ইউনিয়নের সর্বত্র মোশাররফ হোসেন ঢালীকে নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। এ বিষয়ে মোশাররফ হোসেন ঢালী গণমাধ্যমকে জানান, চরকালেখান ইউনিয়নবাসী যদি চায় তাহলে তাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, এ মাসের মধ্যেই আমার পারিবারিক আত্মীয় স্বজন ও এলাকার সুশীল সমাজকে নিয়ে একটি মতবিনিময় সভার মাধ্যমে যদি তারা সমর্থন ও অনুমতি দেয় তাহলে চরকালেখান ইউনিয়নে আমি একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিব।