1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২২ দেখেছেন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও গুনী শিক্ষকদের সম্মাননা স্বারক প্রদান করা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু প্রধান অতিথি হিসেবে অনলাইনে অংশ গ্রহন করে শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আরশেদ আলী ও দুয়াজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে সকালে বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে একটি র‌্যালী বের হয়ে সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.