1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
নেত্রকোনায় যুবলীগের আকস্মিক মশাল মিছিল : ট্রাইব্যুনালের কার্যক্রমের প্রতিবাদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহের ডিসির মানবিকতায় খুশী ক্রিকেটার শান্ত নেত্রকোনার কলমাকান্দায় ইউএনও’র বদলিসহ ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ময়মনসিংহের কুষ্টিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান সুইট হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি নির্বাচিত হলেন মাওলানা জহিরুল ইসলাম ফারুকী ফাইল আটকে থাকেনি, শিক্ষাঙ্গনে ছিল গতি ‘দক্ষ, সক্রিয় ও দায়িত্বশীল কর্মকর্তা’ মনিকা পারভীনের বদলিতে প্রশ্ন সচেতন মহলে ফুলপুরের পয়ারীতে রিফাতের পক্ষে গণজোয়ার তার পক্ষে কাজ করার আগ্রহ এলাকাবাসীর রাজ্জাক হোটেলে সাংবাদিক নির্যাতন: অনুসন্ধানে গিয়ে হামলার অভিযোগ, ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা-মোবাইল ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন ঝিনাইগাতীতে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নেত্রকোনায় যুবলীগের আকস্মিক মশাল মিছিল : ট্রাইব্যুনালের কার্যক্রমের প্রতিবাদ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ

চলমান বিচারিক প্রক্রিয়া ও রায়ের প্রতিবাদ জানিয়ে নেত্রকোনা শহরে আকস্মিক মশাল মিছিল করেছে যুবলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের বাইপাস এলাকায় এ মিছিল বের করা হয়।
মিছিলটি নেত্রকোনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সিদ্ধার্থ শংকর পাল (বাবুর) সার্বিক নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। মিছিলের ভিডিও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল হাসানের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে কয়েকজন নেতা-কর্মী হাতে জ্বলন্ত মশাল নিয়ে সড়কে মিছিল করছেন। এ সময় তারা চলমান বিচার প্রক্রিয়া ও রায়ের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ‘অবৈধ ট্রাইব্যুনাল, মানি না মানব না’ এবং ‘ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, মানি না মানব না’—এ ধরনের স্লোগান শোনা যায়।
মিছিলে শেখ হাসিনার পক্ষেও বিভিন্ন স্লোগান দেওয়া হয়। ‘শেখ হাসিনা আসবে, রাজপথ হাসবে’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পাশাপাশি কেন্দ্রীয় যুবলীগের নেতা শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের নামেও স্লোগান দিতে দেখা যায়।
মিছিল থেকে যেকোনো পরিস্থিতিতে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়। এ সময় জেলা যুবলীগ নেতা সিদ্ধার্থ শংকর পালের পক্ষ থেকে উপস্থিত নেতা-কর্মীদের ‘লাল গোলাপ শুভেচ্ছা’ জানানো হয়।
এদিকে, আকস্মিক এ মিছিলের বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো তথ্য ছিল না বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, মশাল মিছিলের বিষয়টি তাৎক্ষণিকভাবে তাদের জানা ছিল না। তবে বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com