1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ফুলপুরের পয়ারীতে রিফাতের পক্ষে গণজোয়ার তার পক্ষে কাজ করার আগ্রহ এলাকাবাসীর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় মহাসড়কে ফাঁকা গুলি ছোড়ার টয়লেট থেকে রিভলবার উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে –জেলা প্রশাসক বৃষ্টিভেজা কাদামাঠে লড়াই, কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর ডিমলায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা দিনাজপুর (৪২ বিজিবি) পীরগঞ্জ এবং বিরল আসামীসহ মাদকদ্রব্য জব্দ ডিএনসির অভিযানে ৭৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ সোনালী আঁশে স্বপ্ন, ঘামে জীবিকা ঝিনাইদহ সদরের সাধুহাটী গ্রামের পাটচাষিদের জীবন-সংগ্রাম মুলাদীর সফিপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান, মাদকসেবীর ৭ দিনের কারাদণ্ড ভাঙ্গা বাজারে রায় ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, সিসিটিভিতে চোর আটক

ফুলপুরের পয়ারীতে রিফাতের পক্ষে গণজোয়ার তার পক্ষে কাজ করার আগ্রহ এলাকাবাসীর

reporter ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ)
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৯ অপরাহ্ণ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬ নং পয়ারী ইউনিয়নে আল-মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনীর রিফাতের জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে উপজেলার বিভিন্ন এলাকায় চলাচলের অনুপযোগী কাঁচা সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাঁর কর্মকাণ্ড নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পয়ারী ইউনিয়নের খুশু মিয়ার বাড়ি থেকে মরহুম তোফাজ্জল মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার বেহাল কাঁচা সড়ক পরিদর্শনে যায় রিফাত ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা সড়কটির বর্তমান অবস্থা দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগের কথা শোনেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ বেহাল অবস্থায় রয়েছে। বর্ষাকালে কাদা ও পানি জমে চলাচলে দুর্ভোগ আরও বেড়ে যায়। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রতিদিন এই সড়ক ব্যবহার করতে হয়। ফলে সড়কটি সংস্কার হলে এলাকার মানুষের চলাচলে সুবিধা হবে।
সড়ক পরিদর্শনের সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা সিরাজুম মুনীর রিফাতের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তাঁদের ভাষ্য, বিভিন্ন সময় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের কাছ থেকে সড়ক সংস্কারের আশ্বাস পেলেও সব ক্ষেত্রে তা বাস্তবায়িত হয়নি। তবে রিফাত ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যে ফুলপুরের বিভিন্ন এলাকায় সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় তাঁরা আশাবাদী।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘অনেক নেতা নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু সিরাজুম মুনীর রিফাত কোনো নির্বাচনী পদে না থেকেও বিভিন্ন এলাকায় সড়ক সংস্কারসহ জনকল্যাণমূলক কাজ করছেন। এ কারণে আমরা তাঁর কর্মকাণ্ডকে ইতিবাচকভাবে দেখছি।’
আরেক বাসিন্দা বলেন, ‘আমরা এমন একজন মানুষকে চাই, যিনি সাধারণ মানুষের পাশে থাকবেন। রিফাত যেভাবে মানুষের দুর্ভোগের কথা শুনছেন এবং সড়ক সংস্কারের উদ্যোগ নিচ্ছেন, তাতে তাঁর প্রতি আমাদের আগ্রহ তৈরি হয়েছে।’
এ সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা ভবিষ্যতে সিরাজুম মুনীর রিফাতকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান বলেও মত দেন। তাঁরা বলেন, রিফাত প্রার্থী হলে তাঁর পক্ষে কাজ করার আগ্রহ রয়েছে তাঁদের।
রিফাত ফাউন্ডেশনের ফুলপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহবুব মন্ডল বলেন, ‘ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখন পর্যন্ত প্রায় ২৭টি সড়ক সংস্কারের কাজ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং অসহায় মানুষের মধ্যে সহায়তা দেওয়ার কার্যক্রমও পরিচালনা করা হয়েছে। মানুষের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘কোনো এলাকার সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকলে স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা তা পরিদর্শন করছি। পরিদর্শনের পর প্রয়োজন অনুযায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
সড়ক পরিদর্শনের সময় ভিডিও কলের মাধ্যমে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনীর রিফাত। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুখে-দুঃখে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। এলাকাবাসীর পক্ষ থেকেও তাঁর জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করা হয়।
রিফাত ফাউন্ডেশনের প্রতিনিধিরা জানান, ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখনো বেশ কিছু কাঁচা ও জরাজীর্ণ সড়ক রয়েছে। এসব সড়ক পর্যায়ক্রমে পরিদর্শন করে স্থানীয় মানুষের প্রয়োজন ও দুর্ভোগের বিষয়গুলো চিহ্নিত করা হচ্ছে। পরবর্তীতে সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পয়ারী ইউনিয়নের ওই সড়কটি সংস্কারের উদ্যোগকে তাঁরা স্বাগত জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com