1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ডিমলায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ভোরের অভিযানে দুই ডাম্পার আটক, স্যালু মেশিন ধ্বংস সাতক্ষীরা ব্যাটালিয়নের বিজিবি সদস্য ইমরান ও ভোমরার কবির হোসেনের মেয়ের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন মাদক ও সেবনকারী এবং ব্যবসায়িক বিরোধী ও অভিভাবক সমাবেশে বক্তব্য দিয়েছেন কলারোয়ার বামনখালি হাইস্কুলের সাবেক শিক্ষক আফজাল করিম ই.ন্তে.কা.ল করেছেন পূবাইলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে তরুণ ঠিকাদার রানা মিয়ার সংবাদ সম্মেলন করিম সুপার মার্কেট মেহমান খানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ সুনামগঞ্জ সদরে নিষিদ্ধ ছাএলীগের মিছিল লামায় হাই কোর্টকে বৃদ্ধাঙ্গুলি সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ: মালামাল ফেলে ডাকাত দলেরা পলাতক রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে ইউএনও’র বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

ডিমলায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ

reporter মোঃ রায়হান পারভেজ নয়,ডিমলা নীলফামারী 
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ

নীলফামারীর ডিমলায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করা হয়। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের মিনি স্টেডিয়াম মাঠে ডিমলা থানা পুলিশের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম।উদ্বোধনী খেলায় খগাখড়িবাড়ী ইউনিয়নের খড়িবাড়ী উচ্চ বিদ্যালয় ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের বালক দল ও বালিকা দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ডিমলা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

অনুষ্ঠানে ডিমলা থানার ওসি মো. আশরাফুল আলম, ওসি (তদন্ত) দিবাকর, খগাখড়িবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রবিউল ইসলাম লিথন, থানা পুলিশের সদস্য, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ আয়োজন করা হয়। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য বলে যানানো হয় ।

উদ্বোধনী বক্তব্যে ওসি মো. আশরাফুল আলম বলেন, তরুণদের মেধা ও শক্তিকে ইতিবাচক কাজে কাজে লাগাতে খেলাধুলার পরিবেশ তৈরি করা প্রয়োজন। কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলায় তরুণদের সম্পৃক্ততা বাড়লে তারা মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার অনুপ্রেরণা পাবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আসা করা হয় ।

আয়োজকেরা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও জনসম্পৃক্ততা বাড়ানো কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্বপূর্ণ অংশ। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় তরুণদের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ তৈরি হচ্ছে, যা অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, প্রত্যন্ত এলাকায় এমন আয়োজন তরুণদের মাঠমুখী করবে। পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ তৈরির সঙ্গে সামাজিক সম্প্রীতি বাড়াতেও এ ধরনের প্রতিযোগিতা ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com