1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
দিনাজপুর (৪২ বিজিবি) পীরগঞ্জ এবং বিরল আসামীসহ মাদকদ্রব্য জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়ায় ভোরের অভিযানে দুই ডাম্পার আটক, স্যালু মেশিন ধ্বংস মাদক ও সেবনকারী এবং ব্যবসায়িক বিরোধী ও অভিভাবক সমাবেশে বক্তব্য দিয়েছেন কলারোয়ার বামনখালি হাইস্কুলের সাবেক শিক্ষক আফজাল করিম ই.ন্তে.কা.ল করেছেন পূবাইলে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও অপপ্রচারের প্রতিবাদে তরুণ ঠিকাদার রানা মিয়ার সংবাদ সম্মেলন করিম সুপার মার্কেট মেহমান খানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ সুনামগঞ্জ সদরে নিষিদ্ধ ছাএলীগের মিছিল লামায় হাই কোর্টকে বৃদ্ধাঙ্গুলি সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ: মালামাল ফেলে ডাকাত দলেরা পলাতক রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে ইউএনও’র বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ উখিয়ায় ৬৪ বিজিবি’র অভিযানে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

দিনাজপুর (৪২ বিজিবি) পীরগঞ্জ এবং বিরল আসামীসহ মাদকদ্রব্য জব্দ

reporter মোঃ আইয়ুব আনছারী
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, নারী ও শিশু, অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি সাফল্য ।

এই বিষেশ অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোপন সংবাদ ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ১৯৩০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দেরহাট বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সীমান্ত মেইন পিলার ৩৩৪ হতে আনুমানিক ০২কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে জগন্নাথপুর হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, আটক করা হয় মর্মে জানাযায়।

আটক মাদক ব্যবসায়ী মোঃ মতাহার হোসেন (৪০), পিতা-শফিউদ্দিন, গ্রাম-জগন্নাথপুর, পোস্ট- বৈরচুনা , থানা- উপজেলা পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও। পরবর্তীতে আটককৃত আসামীকে মাদকদ্রব্যসহ পীরগঞ্জ থানার পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ।

এছাড়া গত ১৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ১৮০২ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ভান্ডারা বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩২৭ হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইহাড়া হতে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় মর্মে জানাযায় ।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি । আটককৃত মাদকদ্রব্য এর সর্বমোট সিজার মূল্য (পঁচিশ হাজার দুইশত) টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com