গ্রাম আদালত সক্রিয়করণে ময়মনসিংহের সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নে স্থানীয় অংশীজনদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতামূলক আলোচনা সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার কুষ্টিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন এবং ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায়
দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় গ্রাম আদালতের মনোনীত চেয়ারম্যান আলী আকবর-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য রাইজুল ইসলাম, আমেনা বেগম, ইসমত আরা, নুরুল হক,আব্দুল জলিল ও মো: উমর আলী, শাসসুল হক প্রমুখ।বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো: আবু ছামিউল প্রধান এর সঞ্চালনায় ও পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে চানমিয়া খা, কামাল হোসেন, মো: হযরত আলী, আজগর আলী, আব্দুল কুদ্দুসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের দরিদ্র, সুবিধাবঞ্চিত ও সাধারণ জনগোষ্ঠীর জন্য ঘরের কাছে দ্রুত, স্বল্প খরচে এবং সহজে আইনি সেবা বা ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত এক অনন্য মাধ্যম। গ্রাম আদালত আইন অনুযায়ী এখন ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি মামলা স্থানীয়ভাবে নামমাত্র ফিতে দ্রুত নিষ্পত্তি করা সম্ভব। গ্রামীণ অঞ্চলের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং উচ্চ আদালতের মামলার জট কমাতে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
দিনভর আলোচনা নানান কর্মসুচী শেষে সন্ধ্যার দিকে স্থানীয় বাজারে জনসাধারণের উদ্দেশ্যে গ্রাম আদালত বিষয়ক একটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। এই আয়োজনে স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।