1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় মহাসড়কে ফাঁকা গুলি ছোড়ার টয়লেট থেকে রিভলবার উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে –জেলা প্রশাসক বৃষ্টিভেজা কাদামাঠে লড়াই, কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর ডিমলায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা দিনাজপুর (৪২ বিজিবি) পীরগঞ্জ এবং বিরল আসামীসহ মাদকদ্রব্য জব্দ ডিএনসির অভিযানে ৭৭৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ সোনালী আঁশে স্বপ্ন, ঘামে জীবিকা ঝিনাইদহ সদরের সাধুহাটী গ্রামের পাটচাষিদের জীবন-সংগ্রাম মুলাদীর সফিপুর ইউনিয়নে মাদকবিরোধী অভিযান, মাদকসেবীর ৭ দিনের কারাদণ্ড ভাঙ্গা বাজারে রায় ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, সিসিটিভিতে চোর আটক

ডেঙ্গুর বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান, আক্রান্তদের পাশে মানবিকতার হাত বাড়ালেন আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন

reporter শাহিনুর ইসলাম শাহীন
calendar প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ

গাজীপুরের কোনাবাড়ীতে ডেঙ্গু আক্রান্তদের খোঁজখবর নেওয়া এবং মশা নিধন কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন।

তার নির্দেশনায় ডেঙ্গুতে আক্রান্ত কোনাবাড়ী মেট্রো থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেলের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় যান স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী।

এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবু বকর সিদ্দিক মিলন, গাজীপুর মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুনের ব্যক্তিগত ম্যানেজার সোহেল মিয়া, কোনাবাড়ী মেট্রো থানা জাসাসের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাজিব এবং ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক দপ্তর সম্পাদক মনির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

পরিদর্শনকালে তারা আফসার মোড়ল রুবেলের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন নিজেও বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। এ অবস্থায়ও তিনি ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের খোঁজখবর নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বলে তারা জানান।

কোনাবাড়ী ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবু বকর সিদ্দিক মিলন বলেন, “আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন ভাই নিজেও অসুস্থ। তারপরও তিনি আমাদের মাধ্যমে ডেঙ্গু আক্রান্তসহ অসুস্থ মানুষের নিয়মিত খোঁজখবর নিতে বলেছেন। আমরা সবসময় জনগণের পাশে ছিলাম। মানুষের সুখে-দুঃখে এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভবিষ্যতেও পাশে থাকার চেষ্টা করব।”

গাজীপুর মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, “একজন প্রকৃত নেতার অন্যতম দায়িত্ব হলো তার কর্মী ও সাধারণ মানুষের খোঁজখবর রাখা। আমাদের নেতা আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন ভাই নিজে অসুস্থ থাকা সত্ত্বেও শুধু দলীয় নেতাকর্মী নয়, ডেঙ্গু আক্রান্ত সকল মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। তার এই মানবিক উদ্যোগ আমাদের জন্য অনুপ্রেরণা।”

এদিকে, কোনাবাড়ীর বিভিন্ন এলাকায় মশা নিধনের ওষুধ ছিটানোসহ ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম চালানোর কথা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুনের পক্ষ থেকে কোনাবাড়ীসহ দেশের মানুষের কাছে তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু আক্রান্তদের দ্রুত সুস্থতার জন্যও সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com