হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আলেম, উলুকান্দী জামিয়ার প্রিন্সিপাল মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।মাওলানা জহিরুল ইসলাম ফারুকী উলুকান্দী জামিয়ার প্রিন্সিপাল হিসেবে দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা ও ইসলামের খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। নতুন এই দায়িত্ব পাওয়ার পর হেফাজত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, “মাওলানা জহিরুল ইসলাম ফারুকীর মতো একজন যোগ্য ও প্রাজ্ঞ আলেমকে নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি নির্বাচিত করায় আমরা আনন্দিত। আশা করি তাঁর বলিষ্ঠ নেতৃত্বে নারায়ণগঞ্জে হেফাজতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।”নতুন দায়িত্ব পাওয়ার পর মাওলানা জহিরুল ইসলাম ফারুকী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, “ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে হেফাজতে ইসলাম যে ভূমিকা রাখছে, নতুন দায়িত্বে থেকে আমি সেই ধারাকে আরও বেগবান করার চেষ্টা করব। সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।