বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁর মহাদেবপুর উপজেলা শাখার সাবেক আমির ও বদলগাছী-মহাদেবপুর আসনের সাবেক এমপি পদপ্রার্থী হাফিজ উদ্দিন মাস্টারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা যায় গত ১৬ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
গত(১৭ সেপ্টেম্বর) তাঁর নিজ গ্রামেই হাজারো মানুষের ভালো বাসায় মহীনগর হাইস্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষের ঢল । মাঠজুড়ে মানুষের উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ গ্রহন করেন ।
হাফিজ উদ্দিন মাস্টারের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগের নেতাদের মধ্যে এবং সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জানাজায় অংশগ্রহণকারীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।