1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
মাদারীপুরের ডাসার থানা এলাকা হতে ৩০০(তিনশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
করিম সুপার মার্কেট মেহমান খানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ আদালতের রায়ের প্রতিবাদে সুনামগঞ্জ সদর নিষিদ্ধ ছাএলীগের মিছিল লামায় হাই কোর্টকে বৃদ্ধাঙ্গুলি সাতক্ষীরার দেবহাটায় ডাকাতের গুলিবর্ষণ: মালামাল ফেলে ডাকাত দলেরা পলাতক রুহিয়া অস্থায়ী উপজেলা কার্যালয়ে ইউএনও’র বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ উখিয়ায় ৬৪ বিজিবি’র অভিযানে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ হাওরে হাঁস চরাতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল খামারির চট্টগ্রামে গণপরিবহনে নৈরাজ্য, জিম্মি যাত্রী লালমনিরহাটে দৈনিক যুগের আলোর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরলে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত

মাদারীপুরের ডাসার থানা এলাকা হতে ৩০০(তিনশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

reporter নাসির উদ্দিন লিটন,মাদারীপুর
calendar প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ

১৭ সেপ্টেম্বর  জেলা পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে যানা যায় যে মাদারীপুর জেলার নবাগত পুলিশ সুপার মোঃ ফজলে এলাহীর নির্দেশনা মোতাবেক জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার ফোর্সের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের চৌকস দল এ অভিযান পরিচালনা করেন। অভিযান
পরিচালনা কালে মাদারীপুর জেলার ডাসার থানা এলাকা হতে ৩০০(তিনশত)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ১৬/০৯/২০২৬ খ্রি. রাত ১৯.৪৫ ঘটিকায় মাদারীপুর জেলার ডাসার থানাধীন বালিগ্রাম ইউনিয়নের দক্ষিন ধুয়াসার সাকিনস্থ পাথুরিয়ার পাড় গ্রামীন টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১।হোসেন ভুঁইয়া(২৫), পিতা- বাবুল ভুইয়া, মাতা- রেনু বেগম, সাং- পূর্ব মাইজপাড়া, থানা- ডাসার, জেলা- মাদারীপুরের দখল হতে ৩০০ (তিনশত)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে
মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, ভুমিদস্যু, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত আছে এবং অব্যাহত থাকবেই বলে জানিয়েছেন জেলা পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com