1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

বোয়ালখালীতে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ দেখেছেন

বোয়ালখালীতে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বিআরডিবি হল রুমে সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার ৯৩ জন সমিতির ভোটারদের মধ্যে ৮৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: রাসেল চৌধুরী। সদস্য ছিলেন মো মাহাবুব আলম ও মাধব কুমার শীল। পোলিং অফিসার ছিলেন মণিদত্ত, মো: আলম ও সৈয়দ শাহনেওয়াজ।

এ নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে এস.এম সাহাবুদ্দিন চেয়ার প্রতীকে ৫২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শহীদুল আলম চৌধুরী ছাতা প্রতীকে পেয়েছেন ৩১ ভোট।

সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন মো. হোসেন চৌধুরী, সদস্য পদে নির্বাচিত হয়েছেন, রাজু দে, মোঃ আবদুল আজিম, সমীরন কান্তি দেব, সেকান্দর আলম বাবর, মো. জাহেদুল হক ও অঞ্জলি মিত্র।

ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রাসেল চৌধুরী।তিনি বলেন, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৯৩ জন, এরমধ্যে ৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয়েছে ৬ টি ভোট।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.