1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ পটিয়ায় মোহসেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়নে কমিটি গঠন আগৈলঝাড়ায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিকী সভা রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে তালামীযে ইসলামিয়ার সৌজন্য সাক্ষাত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০২ দেখেছেন

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিব আল ইসলাম এর নেতৃত্বে সিলেট বিভাগে কেন্দ্রীয় প্রতিনিধি দলের বিভাগীয় সফর চলাকালীন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলা জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলীর নেতৃত্বে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত করেন। ০৯ আগস্ট, সোমবার রাতে সিলেটের একটি অভিজাত হোটেলে এ সাক্ষাত হয়। এসময় তারা গণঅভ্যূত্থানে পট পরিবর্তন পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি ও আগামীর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। নেতৃবৃন্দ সমৃদ্ধ দেশ ও জাতী গড়ার স্বার্থে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আগামীর সকল যৌক্তিক আন্দোলনে সহায়তা করার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস. এম. মনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমাদ উদ্দীন তালুকদার, অর্থ সম্পাদক আতিকুর রহমান সাকের, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুয়াইব আহমদ প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পরিষদের সিলেট বিভাগীয় প্রতিনিধি দলের সফরে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় প্রতিনিধি আসিফ হোসেন, আফরাজ আল মাহমুদ, সালমান আহমদ রাব্বানী, মো. মোফাজ্জল হোসেন, গোলাম শাফিউল ইসলাম মাহিন, রেদওয়ান আহমদ, আরিফ আহমদ, হেলাল আহমদ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.