1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে হিজলা উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি

  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৮ দেখেছেন

​ফিরোজ কবির : ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ তমিজ উদ্দিন।​অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ইফতেখার আলী ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক,ধামরাই উপজেলা বিএনপি, মোঃ আশিকুজ্জামান স্বপন সাধারণ সম্পাদক, ধামরাই পৌর বিএনপি, খোদা নূর রনি, সভাপতি ধামরাই পৌর ছাত্রদল, মোঃ শহিদুল ইসলাম সুজন, ধামরাই পৌর যুবদল সহ এছাড়াও কর্মসূচিতে ধামরাই উপজেলার সামাজিক, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যেই এই শিক্ষা বৃত্তির আয়োজন করা হয়েছে।​অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.