আশিক রাজ : বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় সংসদের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়। গত
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে আবু সাঈদ, সহ-সভাপতি তামজিদ হাসান ধ্রুব , সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আকাশ খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পুষ্প চন্দ্র বর্মন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিক রাজ, দপ্তর সম্পাদক আরিফ হাসান, অর্থ সম্পাদক মো. সিহাব সরকার এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে এলো চাকমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ও ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করার পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে তারা কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নতুন কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন শিক্ষার্থী ও সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।