মোঃ নুরুজ্জামান , কোম্পানীগঞ্জ (সিলেট) : রোববার (৪ঠা অক্টোবর) বিকাল ২:৩০ মিনিটের সময় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ৭নং ওয়ার্ডের রাজনগর নতুন বাজারে এ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সালাম ও অ্যাডভোকেট আবু আল হেলাল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান মনাফ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসাইন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকীন বাদশা। বিএনপির সহ-সভাপতি শুকুর আলী, নজির আহমদ, বিএনপি নেতা শামীম আজাদ, তাজউদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, বিএনপি নেতা শিহাব আহমদ, সদস্য নানু মেম্বার, সদস্য আব্দুল খালিক, যোগাযোগবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, বিএনপি নেতা আইন উল্লাহ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা শ্রমিক দল সভাপতি আবুল বাশার বাদশা, কৃষক দল সভাপতি আলমগীর আলম, বিএনপি নেতা সোলেমান তালুকদার, কাইয়ুম মাস্টার, শাহ নেওয়াজ লিটন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তেরা মিয়া, মাসুক উদ্দিন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়া বাবু খোকন রঞ্জন দে, যুবদলের আহ্বায়ক কমিটির মুজাফ্ফর আলী, আরমান, মানিক মিয়া, হযরত আলী, মাসুক মিয়া, ও কর্মী নুরুজ্জামান, আব্দুর রহিম, জসীমউদ্দীন সহ আরো অনেকে। আলী আকবর মেম্বার, সাবেক ছাত্রদল নেতা আইনুল হক, এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমিন সারোয়ার। ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর তালুকদার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সাংগঠনিক হবিবুর রহমান -সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদক, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম নআরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে ও ওয়ার্ড পর্যায়ে মেম্বার হিসেবে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী তাদের প্রার্থিতার কথা জানান এবং বিগত সময়ে নিজ এলাকায় করা বিভিন্ন কর্মকাণ্ড ও অবদানের কথা তুলে ধরেন।
সভায় সিনিয়র নেতৃবৃন্দ বলেন, “আমাদের কাজ হলো সাংগঠনিক দায়িত্ব পালন করা, নাম ও তালিকা লিপিবদ্ধ করে নিয়ে যাওয়া, বাকিটা ওপর মহলে যাচাই-বাছাই করে জনসম্পৃক্ততা ও যোগ্যতার ভিত্তিতে যাকে বিবেচনা করা হবে, তাকেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে বিবেচনা করা হবে যেনো সকলের সহযোগিতা নিয়ে তার পক্ষে কাজ করে তাকে বিজয়ী করা হয়। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ কোনো ধরনের কার্যক্রম করতে পারবে না।”