1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: আক্রান্ত ৪ হাজার ৮০৭, মৃত্যু ২১ জন কোম্পানীগঞ্জে প্রধান শিক্ষক ফারুক ভূঞার ৯ম স্মরণ সভা ও দোয়া ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সম্পন্ন কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন

কুড়িগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি যুবককে আটক করল বিএসএফ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ​সোমবার (১০ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকার ‘দোনালার মাথা’ সংলগ্ন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

​আটক আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা কাজিয়ার চর এলাকার নুরুল ওরফে বিনা মিয়ার ছেলে।​স্থানীয় সূত্র জানায়, সোমবার গভীর রাতে একদল লোক আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৮৮-এর কাছাকাছি এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যদের উপস্থিতি টের পেয়ে সঙ্গীরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর রহমান ধরা পড়েন।

​ঘটনাটি জানতে পেরে আটক আজিবরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বিএসএফের সঙ্গে যোগাযোগ ও ফ্ল্যাগ বৈঠকের উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।​ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, এক বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে। তাকে দেশে ফিরিয়ে আনতে সকল প্রকার আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া চলমান রয়েছে।

​বিজিবি আরও জানায়, দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সমস্ত আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ের মধ্যে ওই যুবককে স্বদেশে ফিরিয়ে আনা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.