1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

মুন্সিগঞ্জের শ্রীনগরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে ২৪ জুলাই, রোজ শুক্রবার বিকেল ৫:৩০ ঘটিকায় পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, শ্রীনগর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি হাফেজ হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক মাওলানা তৌহিদুল ইসলাম এবং পাটাভোগ ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মিরাজ হোসেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সমাজের সর্বস্তরের মানুষকে বেশি বেশি বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

শেষে উপস্থিত নেতৃবৃন্দ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.