1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

রাজশাহীতে ১ লাখ ৭৪ হাজার পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২ দেখেছেন

রাজশাহীতে জুলাই মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলার ১ লাখ ৭৪ হাজার ৫৭টি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। রোববার (১৯ জুলাই) সকালে নগরীর চন্ডিপুর এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশন এলাকার ৩৬টি ডিলার পয়েন্টসহ জেলার ৯টি উপজেলায় মোট ৮৩টি ডিলার পয়েন্টের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। জুলাই মাসের প্যাকেজে ৪৫৮ টাকা মূল্যে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি এবং ক্রেতার চাহিদা অনুযায়ী দুই ধরনের সাবান দেওয়ার ব্যবস্থা রয়েছে।

এর মধ্যে দুই লিটার সয়াবিন তেল ২০০ টাকা, দুই কেজি মসুর ডাল ১২০ টাকা এবং এক কেজি চিনি ৭০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া ৪৫ টাকা মূল্যের গায়ে মাখার সাবান এবং ২৩ টাকা দরের কাপড় কাঁচা সাবান ক্রেতার ইচ্ছা অনুযায়ী নেওয়ার সুযোগ রয়েছে। কোনো ক্রেতা চাইলে সাবান নিতে পারবেন, আবার না নিলেও মূল প্যাকেজের পণ্য নিতে পারবেন।

উদ্বোধনকালে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, “সরকারের ভর্তুকি মূল্যের এই পণ্য সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছে দিতে মাঠ প্রশাসন নিয়মিত মনিটরিং করছে। কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।”

এদিকে টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান, টিসিবির প্যাকেজে প্রতি কেজি ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল বরাদ্দ থাকার কথা থাকলেও জুলাই মাসে চালের বরাদ্দ নেই।

তিনি বলেন, “জুলাই মাসে টিসিবির প্যাকেজে চালের বরাদ্দ পাওয়া যায়নি। তবে আগামী মাস থেকে ভর্তুকি মূল্যে চাল বিক্রি করা হবে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.