1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি ভাটরা ইউনিয়ন পরিষদের সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী নূরনবী মুক্তা  লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান

পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু

  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ” এ শ্লোগান সামনে রেখে পটুয়াখালীতে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ উদ্বোধন।

বুধবার(১৫ জুলাই) সকাল ১০ টায় শহীদ মিনার প্রাঙ্গনে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ আয়োজিত সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ অনুষ্ঠানটি ফিতাকেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সদ্য পদোন্নতি প্রাপ্ত জেলা প্রশাসক (উপ-সচিব) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এর আগে সকাল ৯.৩০ মিঃ সময় সার্কিট হাউজ হতে এক বর্ণাঢ্য র‍্যালী শুরু করে মেলা স্থানে গিয়ে শেষ হয় র‍্যালী।

পরে উপকূলীয় বনবিভাগ পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহিদুর রহমান মিয়া এর সভাপতিত্বে ও শিক্ষিকা সোনা মনি’র উপস্থাপনায় বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি বন সংরক্ষক নুরুন্নাহার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, সিভিল সার্জন ডাঃ খালেদুর রহমান মিয়া, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জুয়েল রানা। আরও বক্তব্য রাখেন মেলায় অংশগ্রহনকারি স্টল মালিকদের পক্ষে মেসার্স বন্ধু নার্সারির সত্ত্বাধিকারি মো. মতিউর রহমান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করেন এবং স্টল সমূহ পরিদর্শন করে শেষে সার্কিট হাউজ সংলগ্ন পুকুরপাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন।

এ মেলা চলবে ২১ জুলাই পর্যন্ত। সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শনী ও সুলভ মূল্যে বিক্রয় হবে বলে সহকারি বন সংরক্ষক কর্মকর্তা নুরুন্নাহার জানান। #

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.