স্বপ্নীল চৌধুরী জাবেদ,রামগঞ্জ (লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নাগমুদ বাজারের পশ্চিম পাশে সেতু ভেঙে ইটবোঝাই একটি অবৈধ ট্রলি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনার পর ট্রলির চালক পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, অতিরিক্ত ইটবোঝাই ও অবৈধভাবে চলাচলকারী ট্রলিটি সেতু পার হওয়ার সময় সেতুর অংশ ভেঙে দুর্ঘটনার শিকার হয়। এতে সড়কের ওপর ট্রলিটি পড়ে থাকায় যানবাহন ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এতে ওই সড়কে যানজটসহ সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। স্থানীয়রা দ্রুত দুর্ঘটনাকবলিত ট্রলিটি সরিয়ে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কারের দাবি জানিয়েছেন।