মো:কামরুল হাসান, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত প্রিন্সিপাল ১০০ শপিং মল-এর দ্বিতীয় তলায় ( 2nd Floor ) এক জমকালো ও আধুনিক পরিবেশ নিয়ে ক্রেতাদের সেবা দিয়ে যাচ্ছে পোশাকের এক্সক্লুসিভ শোরুম SRS FASHION ।
শুক্রবার ( ২ অক্টোবর) বিকেলে জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে, দোয়া ও মিলাদের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়।দোকানটিতে প্রবেশ করলেই চোখে পড়ে এর আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন লাইটিং ডিজাইন এবং সুসজ্জিত ইন্টেরিয়র, যা ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তোলে। বর্তমান তরুণ প্রজন্মের রুচিশীল ফ্যাশনের কথা মাথায় রেখে এখানে জিন্স পেন্ট, শার্ট, টি-শার্টসহ পুরুষদের আধুনিক ও প্রিমিয়াম কোয়ালিটির পোশাকের এক বিশাল সমাহার রাখা হয়েছে।
দোকানের প্রোপরাইটার গাজী টগর জানান, “আমরা সবসময় ক্রেতাদের সাশ্রয়ী মূল্যে সেরা মানের পোশাক সরবরাহ করার চেষ্টা করি। হান্ড্রেড শপিং মলটি সম্পুর্ন শীতাতপ নিয়ন্ত্রিত হওয়ায় কেনাকাটায় ক্রেতাদের আরামদায়ক হবে। কাপড়ের গুণগত মান এবং আধুনিক ডিজাইনের কারণে অল্প সময়ের মধ্যেই আমরা ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া ও বিশ্বস্ততা অর্জন করতে পারবো আসা রাখি।
উন্নত মানের কাস্টমার সার্ভিস, সুপরিসর পরিবেশ এবং ট্রেন্ডি পোশাকের কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ফ্যাশন সচেতন মানুষের জন্য ‘এসআরএস ফ্যাশন’ এখন একটি অন্যতম প্রধান আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেবে।উদ্বোধনের দিন স্থানীয়দের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আলোকসজ্জায় সজ্জিত দৃষ্টিনন্দন SRS FASHION ইতোমধ্যে এলাকাবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। (শোরুমের ঠিকানা: দোকান নং- ৩৮৮, রেজিস্ট্রেশন নং- ২৭, প্রিন্সিপাল ১০০ শপিং মল (২য় তলা), মোগরাপাড়া চৌরাস্তা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ। যোগাযোগ: ০১৯৭২-৫৩৫৫৪৭)