1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর চান্দিনায় আদালতের আদেশে অবৈধ দখল উচ্ছেদ, বাদীকে জমি বুঝিয়ে দিল প্রশাসন পূজায় গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকার আহ্বান ময়মনসিংহের এসপি কামরুল হাসান খুলনায় পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতাকে গুলি করে হত্যা মানিকগঞ্জের শিবালয়ে তালিমুল কুরআন বিভাগের প্রশিক্ষণ কর্মশালা নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য: ছাতকের ইউএনও সাংবাদিক আসাদ সবুজের জামিন শুনানি ৬ অক্টোবর ‘পুজো পুজো গন্ধ লেগেছে’ মণিরামপুরে সকল দুর্গাপূজা মন্দির সেজে উঠেছে দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মামলায় প্রধান আসামি গ্রেপ্তার ডিএনসিসিতে নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এর “বদলি”, ১৬ দিনের মাথায় পুনর্বহাল নেপথ্যে কি 

শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১০ দেখেছেন

মোঃ শাহজাহান আলী বাদল,পঞ্চগড় :  পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে কিংবা সামাজিক ভাবে মাদক সেবীদের বয়কট করলে তরুণ প্রজন্মকে মাদক থেকে ফেরানো যাবেনা। বরং সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদকসেবি দের পরিশুদ্ধ করতে হবে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌরসভার রামের ডাঙ্গা এলাকায় মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, মাদকের ভয়াল থাবায় আমাদের তরুণ সমাজ এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের নি:শেষ করে ফেলার অন্যতম কারণ হলো বেকারত্ব ও সামাজিক পারিবারিক হতাশা। যা থেকে উত্তরনে বিএনপি সরকার সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কে নিয়ে কাজ শুরু করেছে।তিনি বলেন, সামাজিক ভাবে মাদকের বিরুদ্ধে দাড়াতে না পারলে আমরা মাদক মুক্ত সমাজ বিনির্মান করতে পারবোনা। প্রশাসন এবং আইন দিয়ে এই সমস্যা মোকাবেলা সম্ভব নয়।

বেকারত্ব সমস্যা দূরীকরণের জন্য বর্তমান সরকার ইতিমধ্যেই প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আগামীর তরুণ প্রজন্মকে মানবসম্পদে পরিনত করতে কাজ শুরু করেছে। আপনারা সরকার কে সহযোগীতা করুন আমরা আধুনিক বাংলাদেশ গড়তে বিএনপি সরকার বদ্ধ পরিকর।

“মাদকের বিরুদ্ধে আমরা”—এই দৃঢ় প্রত্যয় ও স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন ‘জনকল্যাণ সমাজসেবা সংগঠন’-এর উদ্যোগে পঞ্চগড় পৌর এলাকার রামের ডাঙ্গা ২ নং ওয়ার্ডে আলহাজ্ব লতিফুর রহমানের সভাপতিত্বে এই সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সাইম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম আল রাজি টুটুল, জেলা বিএনপি নেতা ইউনুস শেখ, আব্দুল্লাহ আল মামুন রণিক, আব্দুল বারী , স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক বা ক্রেস্ট প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে আলোচনা করেন এবং তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গঠনে তরুণদের মাদকমুক্ত রাখা অত্যন্ত জরুরি। জনকল্যাণ সমাজসেবা সংগঠনের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বক্তারা আগামীতেও এই ধরণের সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় সর্বস্তরের জনগণ, যুবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে মাদকের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে সচেতনতামূলক লিফলেট ও বই বিতরণ করা হয় ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.