বাংলাদেশের অন্যতম শীর্ষ বহুজাতিক প্রতিষ্ঠান Bayer CropScience বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ২৭ এপ্রিল, সোমবার, সকাল ১০:০০ ঘটিকায় রাজশাহীর বাঘা উপজেলার ৩ নং পাকুড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আলাইপুর হাজামপাড়া মোড়ে অবস্থিত মা এন্টারপ্রাইজে একটি ভ্রাম্যমাণ কৃষি প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় রিটেলার মোঃ রাসেল খান রাজিব।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের সাথে সরাসরি মতবিনিময় করা হয়। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কৃষক লাল মোহাম্মদ, মোঃ শাহিনুর রহমান, মোহাম্মদ নাসির উদ্দিন খান, মমিন আলী, সিদ্দিক আলী, মাহাবুর রহমান (ভাদু), সাইফুল ইসলামসহ আরও অনেকে।
আলোচনা সভায় বায়ার ক্রপসায়েন্সের ফিল্ড এক্সিকিউটিভ মোঃ আমিরুল ইসলাম (FE) এবং ফিল্ড অফিসার প্রীতম (FO) উপস্থিত ছিলেন। তারা জানান, বায়ার ক্রপসায়েন্স বাংলাদেশ একটি বিশ্বস্ত ও মানসম্মত প্রতিষ্ঠান, যা উন্নতমানের কীটনাশক, ছত্রাকনাশক ও আগাছানাশক সরবরাহ করে থাকে।
বিশেষভাবে ‘নাটিভো’ নামক ছত্রাকনাশকের গুণাগুণ তুলে ধরে বক্তারা বলেন, এটি ধান গাছকে ভেতর ও বাইরে থেকে সুরক্ষা দেয় এবং বৃষ্টির পানিতে সহজে ধুয়ে যায় না। প্রয়োগের মাত্র এক ঘণ্টার মধ্যে এটি দ্রুত গাছের সকল অংশে ছড়িয়ে পড়ে এবং ধানের মাজরা, পাতা গুড়া রোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।
বক্তারা আরও উল্লেখ করেন, নাটিভো ব্যবহারে ধান ক্ষেত থাকে সবুজ, সুস্থ ও রোগমুক্ত, ফলে ফলন বৃদ্ধি পায়। একইসাথে এটি কলা, আম ও পিয়াজসহ অন্যান্য ফসলেও সমানভাবে কার্যকর। তাদের ভাষায়, “নাটিভো একাই একশ”—অর্থাৎ এককভাবেই এটি অত্যন্ত কার্যকর একটি সমাধান।
আলোচনা শেষে কৃষকদের মাঝে বিস্কুট ও কলা বিতরণ করা হয়। উপস্থিত কৃষকরা পণ্যের কার্যকারিতা সম্পর্কে আশ্বস্ত হয়ে ভবিষ্যতে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন।