1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: আক্রান্ত ৪ হাজার ৮০৭, মৃত্যু ২১ জন কোম্পানীগঞ্জে প্রধান শিক্ষক ফারুক ভূঞার ৯ম স্মরণ সভা ও দোয়া ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সম্পন্ন কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার বৃত্তি ও সনদ বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ০ দেখেছেন

কিশোরদের মেধা বিকাশ ও শিক্ষার অগ্রযাত্রাকে এগিয়ে নিতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) নীলফামারী জেলার জলঢাকা উপজেলায়, জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলার চেয়ারম্যান মোঃ রেজাউল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সম্পাদক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফি, এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. খায়রুল আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ (নীলফামারী) উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব ফিরোজুল আলম এবং বিশিষ্ট শিক্ষাবিদ মোখলেছুর রহমান মাস্টার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নীলফামারী জেলার সাবেক চেয়ারম্যানবৃন্দ মোঃ কামরুজ্জামান, আহমাদ রায়হান, মোঃ জাকির হোসাইন রনজু, মোঃ সাব্বির আহমেদ এবং মোঃ শফিকুল ইসলাম।

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরিক্ষায় সর্বোচ্চ নাম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেন মীরগঞ্জ প্রতিশ্রুতি স্কুলের ৭ম শ্রেণির  কৃতি শিক্ষার্থী
জান্নাতুল ফেরদৌস খান। ২য় স্থান অধিকার করেন ডোমার উপজেলার চিলাহাটি গার্লস স্কুলের  ৮ম শ্রেণির কৃতি শিক্ষার্থী মোছা: রিফা তামান্না। ৩য় স্থান অধিকার করেন জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর ৮ম শ্রেণির শিক্ষার্থী মিস সানজিদা ইসলাম সানিয়া।

প্রথম স্থান কে একটি ল্যাপটপ, সনদ  ক্রেষ্ট,এককালিন  নগদ অর্থ কিশোরকণ্ঠ নিয়মিত সংখ্যা প্রদান করা  হয় ২য় ও ৩য় স্থান অধিকারি কে এককালিন নগদ অর্থ,সনদ ক্রেস্ট ও কিশোরকন্ঠ নিয়মিত সংখ্যা প্রদান করা হয়,এভাবে পর্যায়ক্রমে মোট ২২৬ জনকে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রায় ৭০০ জন শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতিতে মোট ২২৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান ও সনদ বিতরণ করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.