1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

নরসিংদীতে মরহুম কাদির কমিশনারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নরসিংদী ১ আসনের সংসদ সদস্য, খায়রুল কবির খোকন

  • আপডেট সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ০ দেখেছেন

নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি মরহুম কাদির কমিশনারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন খায়রুল কবির খোকন। তিনি নরসিংদী সদর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি।
গত ৬ মার্চ শুক্রবার জুমার নামাজ দত্তপাড়া মসজিদে আদায় শেষে তিনি দত্তপাড়া মাদ্রাসা কবরস্থানে গিয়ে মরহুম কাদির কমিশনারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিজার সরকার, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য ফয়েজ উদ্দিন রবিন, সমাজসেবক আরিফ সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা মরহুম কাদির কমিশনারের রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.