1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

বিজয়ী হলে পরাজিত প্রার্থীদের পরামর্শ নিয়েই কাজ করবো, সানজিদা ইসলাম তুলি

  • আপডেট সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

১ ফেব্রুয়ারী রবিবার, ঢাকা–১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, “জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন—সকল প্রার্থীকেই পাশে নিয়ে কাজ করবো। তাদের মূল্যবান পরামর্শ গ্রহণ করে একটি অংশগ্রহণমূলক ও সমন্বিত উন্নয়ন মডেল গড়ে তুলতে চাই।”

রবিবার দুপুর থেকে দিনব্যাপী ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
তুলি বলেন, “রাজনীতি প্রতিহিংসার নয়, সেবার। আমি প্রতিটি ওয়ার্ডে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন করবো, যাতে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যা, অভিযোগ ও মতামত জানাতে পারেন। আমার কোনো ভুল হলে এলাকাবাসী যেন আমাকে সংশোধন করার সুযোগ পান।”
পরিবেশ ও পর্যটনভিত্তিক উন্নয়নের অঙ্গীকার তিনি আরও বলেন, ঢাকা–১৪ এলাকায় জাতীয় উদ্যান ও জাতীয় চিড়িয়াখানার মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ রয়েছে। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এসব সম্পদ সংরক্ষণ করে রাজস্ব আয় বহুগুণ বাড়ানো সম্ভব।
তার ভাষায়, “পরিবেশ ও পশুপাখি সংরক্ষণ করে ইকো-ট্যুরিজম ও স্থানীয় উদ্যোক্তা সৃষ্টি করা গেলে কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমবে। এতে সমাজ থেকে সন্ত্রাস ও মাদক অনেকাংশে দূর হবে।” যুব ও নারীদের জন্য বিশেষ কর্মসূচি নির্বাচিত হলে যুব ও নারীদের ক্ষমতায়নে বিশেষ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন— বেকার যুবকদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নারীদের জন্য ১০০ দিনের বিশেষ কর্মসূচি আত্মকর্মসংস্থান ও নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করা
“নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলে একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশ শক্তিশালী হয়,”—যোগ করেন তুলি।
ঐক্য ও সহমর্মিতার রাজনীতির আহ্বান প্রতিহিংসামুক্ত রাজনীতির ওপর জোর দিয়ে তিনি বলেন, “এতো রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে নিজেদের স্বার্থে ধ্বংস করা যায় না। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা যেন শত্রুতায় রূপ না নেয়। দিনশেষে আমরা সবাই ভাই-বোন। ঐক্যবদ্ধ হলে সব সমস্যার সমাধান সম্ভব।”
তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “আপনারা আমার পাশে থাকেন। একবার বোনকে সুযোগ দিন। ইনশাল্লাহ ঢাকা–১৪ আসনের চেহারা বদলে দেবো।”
স্লোগানে মুখরিত গণসংযোগ গণসংযোগকালে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে— “তারেক রহমানের সালাম, ঘরে ঘরে পৌঁছে দিলাম” “মায়ের ডাকের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” “মাদক ও চাঁদাবাজমুক্ত ঢাকা–১৪ চাই” স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময়, সমস্যা শোনা এবং ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার মাধ্যমে দিনব্যাপী গণসংযোগ শেষ করেন সানজিদা ইসলাম তুলি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অংশগ্রহণমূলক উন্নয়ন, স্বচ্ছতা ও সামাজিক ঐক্যের বার্তা দিয়ে তুলি তরুণ ভোটার ও নারী ভোটারদের কাছে ইতিবাচক সাড়া পাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.