1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি ভাটরা ইউনিয়ন পরিষদের সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী নূরনবী মুক্তা  লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান

রাজশাহী তানোরে ৭৫ বছরের বৃদ্ধকে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ লাখ টাকা আত্মসাত

  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

রাজশাহীর তানোরে কথিত এক ঘটক নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭৫ বছরের বৃদ্ধর কাছে থেকে কয়েক দফায় প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছেন। প্রতারক ঘটকের নাম আব্দুল লতিফ ওরফে ভোলা (৫৫)। তিনি তানোর পৌর এলাকার ধানতৈড় মহল্লার মৃত আব্দুল মজিদের পুত্র। এ ঘটনায় ভুক্তভোগী আলহাজ্ব দোস্ত মোহাম্মদ (৭৫) বাদি হয়ে ঘটক আব্দুল লতিফ ওরফে ভোলাকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। স্থানীয়রা প্রতারক ঘটককে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
অভিযোগে প্রকাশ,উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামের মৃত মোহর সরদারের পুত্র বয়োবৃদ্ধ হাজী দোস্ত মোহাম্মদকে বিয়ের প্রলোভন দেখিয়ে, মেয়ে দেখানোর কথা বলে তার কাছে থেকে ঘটক ভোলা কয়েক দফায় ৬ লাখ ৯৬ হাজার ২৯৫ টাকা হাতিয়ে নিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে,২০২৫ সালের ১৫ জুন লালপুর বাজারের হালিমের দোকান থেকে (০১৭২৩৫১৬৬৯৯ নং বিকাশ এজন্ট নম্বর) কয়েক দফায় এক লাখ বিশ হাজার টাকা। সুমন আলীর দোকান থেকে কয়েক দফায় (বিকাশ এজেন্ট নম্বর-০১৭১৯৩২৯৬৯০) এক লাখ পঞ্চাশ হাজার টাকা। আসলাম আলীর দোকান থেকে (০১৭৩৯-৬৪২২০০ নং বিকাশ এজন্ট) কয়েক দফায় এক লাখ ৬৭ হাজার টাকা। গোল্লাপাড়া বাজারের রনির দোকান থেকে( ০১৭৩৭-৩২৮৭৫৪ নং বিকাশ এজন্ট নম্বর) কয়েক দফায় এক লাখ ৩৫ হাজার টাকা। মুণ্ডুমাল বাজারের সাইফুল ইসলামের দোকান থেকে (০১৭১৩৭০২৯৩৫ নং বিকাশ এজন্ট নম্বর) ১৭ হাজার টাকা।ইলামদহী বাজারের জাফর আলীর দোকান থেকে (০১৩০৩-৬০২১৬৫ নং বিকাশ এজন্ট নম্বর) ১৩ হাজার ১৪০ টাকা।এছাড়াও আরো কয়েকটি বাজার থেকে বিভিন্ন নম্বরে ১৬/১০/২০২৫ তারিখ ৯১০০ টাকা,
১৭/১০/২০২৫ তারিখ ১০০০০ টাকা, ১৯/১০/২০২৫ তারিখ ১০১৫০ টাকা ও ৫০৭০ টাকা। ১০/১১/২০২৫ তারিখ ৬০৯০ টাকা, ১৮/১১/২০২৫ তারিখ ৫০৭০ টাকা, ১৯/১১/২০২৫ তারিখ ১০১৫০ টাকা, ২০/১১/২০২৫ তারিখ ৩০৪০ টাকা,
( ০১৭৩৭-৩২৮৭৪৫ নং এজন্ট নম্বর) ২৫ হাজার ৩৩৫ টাকা এবং (০১৩২৩-৪৪২৪০৬ নং এজন্ট নম্বর) থেকে ১০ হাজার ১৫০ টাকা। সর্বমোট ৬ লাখ ৯৬ হাজার ২৯৫ টাকা। এসব টাকা হাতিয়ে নিলেও দীর্ঘদিন অতিবাহিত হলেও ঘটক তাকে বিয়ে দিতে পারেনি।এখন টাকাও ফেরত দিচ্ছে না।এবিষয়ে জানতে চাইলে তানোর থানার ডিউটি অফিসার বলেন,অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে। এবিষয়ে জানতে চাইলে আব্দুল লতিফ ওরফে ভোলা ঘটক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাঁসানোর জন্য অভিযোগ করা হয়েছে। আরো বিস্তারিত অভিযোগ সামনে আসতেছে চোখ রাখুন আমাদের পত্রিকায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.