1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

প্রবাসী ভোটারদের নির্বাচনী আমেজ পর্যবেক্ষণে তিন রাষ্ট্রে সফরে যাচ্ছেন দৈনিক ঘোষণার প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১ দেখেছেন

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের পাশাপাশি বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের মধ্যেও ক্রমেই বাড়ছে রাজনৈতিক আগ্রহ ও নির্বাচনী আলোচনা। এই বছর থেকে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশীরা পোস্টাল ব্যালেটের মাধ্যমে ভোট দিতে পারবে, যা প্রবাসী ভোটারদের জন্য বড় সুযোগ হিসেবে ধরা হচ্ছে। ভোটাধিকার প্রয়োগ, নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে প্রবাসী সমাজে যে আলোড়ন তৈরি হয়েছে, তা সরাসরি তুলে ধরতেই মাঠে নামছে “দৈনিক ঘোষণা”। প্রবাসীদের খবরাখবর সবার আগে পাঠকের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর আমরা। এই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও থাইল্যান্ড এর সংবাদ সংগ্রহে যাচ্ছেন, পত্রিকাটির চট্টগ্রাম বিভাগীয় প্রধান এবং বিশেষ প্রতিনিধি (স্পেশাল করসপন্ডেন্ট) কামাল উদ্দিন চৌধুরী। আমাদের প্রতিনিধি দেশগুলোতে অবস্থানকালে ওখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ভোটার, কমিউনিটি নেতা, রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ প্রবাসীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী আমেজ, রাজনৈতিক সচেতনতা এবং নির্বাচনকেন্দ্রিক আকৃষ্টতার বাস্তব চিত্র তুলে ধরবেন। এই বছরের জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬-এ অনুষ্ঠিত হবে। প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগে কতটা আগ্রহী, পোস্টাল ব্যালেট ব্যবস্থার মাধ্যমে তাদের অংশগ্রহণ কতটা কার্যকর হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন নিয়ে প্রবাসীদের আলোচনা এবং দেশের রাজনীতির প্রভাব প্রবাসী জীবনে কতটা প্রতিফলিত হচ্ছে, এসব বিষয় গুরুত্বের সঙ্গে এবারের অনুসন্ধানমূলক প্রতিবেদনে স্থান পাবে। সফরকালীন সংগৃহীত তথ্য, সাক্ষাৎকার ও বাস্তব অভিজ্ঞতার আলোকে ধারাবাহিক প্রতিবেদন আগামী মাসের ৪ তারিখ হতে “দৈনিক ঘোষণা”য় নিয়মিতভাবে প্রকাশিত হবে। প্রবাসী সমজের কণ্ঠস্বর ও বাস্তব চিত্র তুলে ধরে জাতীয় নির্বাচন সম্পর্কে পাঠকদের সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.