1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি ভাটরা ইউনিয়ন পরিষদের সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী নূরনবী মুক্তা  লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায়

মাদ্রাসা উন্নয়নে নতুন পদক্ষেপ: মহেশপুর করিমিয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মহেশপুর করিমিয়া দাখিল মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শামছুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ.)–এর সুযোগ্য উত্তরসূরি আল্লামা নজম উদ্দিন চৌধুরী ফুলতলী। পরে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সোবহান চৌধুরী এবং পরিচালনা করেন মাদ্রাসার সুপার মুফতি শাহ ফয়ছল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নয়া বাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল আহমদ চৌধুরী, সমিতির সাবেক সভাপতি জুনেদ আহমদ, হাজী রমিজ মিয়া প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের দায়িত্বশীল হাফেজ মাওলানা সাজ্জাদুর রহমান, আহমদনগর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ ক্বারি আব্দুল আউয়াল,লুৎফুর রহমান চৌধুরী, হাজী আব্দুল খালিক চৌধুরী, হাজী দেলোয়ার হোসেন, তমিজ মিয়া, আব্দুল মোতালিব, মোহাম্মদ শামছুল ইসলাম, আব্দুল মুহিত, কনাই মিয়া, কদ্দুছ মিয়া, মাওলানা আব্দুল হাই, আবুল হোসেন ও ডা. আব্দুল মজিদ।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.