1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

আগৈলঝাড়ায় গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশেষ অভিযানে গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ০ দেখেছেন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ‘ডেভিল হ্যান্ড’ বিশেষ অভিযানে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম টিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার শফিকুল ইসলাম টিটু আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত ‘ডেভিল হ্যান্ড’ অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ওসি মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.