1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

দুমকিতে সেনাবাহিনীর সদস্য মা ছেলে কে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় মামলা দায়ের

  • আপডেট সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

পটুয়াখালীর দুমকি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক সেনাবাহিনী সদস্য ও তার মা কে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মিনারা বেগম (৫৫) দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধায়র দিকে দুমকি থানাধীন মুরাদিয়া ইউনিয়নের চরচরবাড়ী এলাকার ৭ নম্বর ওয়ার্ডে মীরা বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন— পুলিশের এস আই সৈয়দ দেলোয়ার হোসেন ৪০ বর্তমান পোষ্টিং পিবি আই নারায়ণগঞ্জ,পুলিশ কনস্টেবল বর্মান পোষ্টিং নিউমার্কেট থানা ঢাকায় সৈয়দ মোশারফ হোসেন (৪৫) তার ভাই সাহেব আলী (৬০) ও দুই ভাতিজা হিরু (৪০) ও হাসান (৩৫)।
ভুক্তভোগী মিনারা বেগম অভিযোগে উল্লেখ করেন, তিনি একজন গৃহিণী এবং তার ছেলে জুয়েল রানা (২৮) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক। ঘটনার দিন অভিযুক্তরা তার বসতঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা পুনরায় হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
একপর্যায়ে তার ছেলে জুয়েল রানা মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে মা ও ছেলে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বরিশাল সেনানিবাস সিএমএইস এ হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে মিনারা বেগম সি এম এইস আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন বলেন, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.