1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

সিগনালবিহীন নির্মাণাধীন কালভার্টে পড়ে তিনজন আহত, এলাকায় চরম উদ্বেগ

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সড়কের পাশে নির্মাণাধীন একটি কালভার্টে কোনো ধরনের সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। গত বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের কাচদহ থেকে রাঘবেন্দ্রপুরগামী ৩২ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাচদহ এলাকার ভোটের পাড়া গ্রামের পাশের ওই নির্মাণাধীন কালভার্টের স্থানে সিগনাল লাইট, ব্যারিকেড কিংবা কোনো সতর্কতামূলক চিহ্ন না থাকায় পথচারীরা বিষয়টি বুঝতে পারেননি। ফলে চলাচলের সময় তিনজন সরাসরি গভীর গর্তে পড়ে আহত হন।

দুর্ঘটনায় একজনের নাকের হাড় ভেঙে যায় এবং অপর দুইজন হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, কাজ শুরুর আগে যদি রাস্তার দুই পাশে বাঁশ, লাল পতাকা কিংবা সতর্ক সাইনবোর্ড স্থাপন করা হতো, তাহলে এমন দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। এছাড়া, পাশে একটি বিকল্প বাইপাস রাস্তা থাকলেও তা স্পষ্টভাবে চিহ্নিত না থাকায় পথচারীরা বিভ্রান্ত হয়ে মূল সড়ক দিয়েই চলাচল করেন।

ঘটনার পর এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ওই স্থানে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.