1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি ভাটরা ইউনিয়ন পরিষদের সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী নূরনবী মুক্তা  লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে হেলেন জেরিন খানের মশাল মিছিল

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

‎মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জাহান্দার আলি জাহানের নাম ঘোষণা হওয়ার পরই উত্তপ্ত হয়ে উঠেছে এলাকার রাজনৈতিক পরিবেশ। মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মশাল মিছিল করেছেন হেলেন জেরিন খান ও তার সমর্থকরা।
‎
‎গতরাতে রাজৈর উপজেলা ও আশপাশের এলাকায় এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন—দলীয় ত্যাগী, নিবেদিত ও যোগ্য নেতাকে বাদ দিয়ে অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান তারা।
‎
‎মিছিলে হেলেন জেরিন খান বলেন, ‎“স্থানীয় জনগণের দাবি ও বাস্তব পরিস্থিতি বিবেচনা না করে মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে পরিবর্তন করতে হবে।”
‎
‎মিছিল শেষে দলের নেতাকর্মীরা জাহান্দার আলি জাহানের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেন। ‎পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
‎

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.