1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি ভাটরা ইউনিয়ন পরিষদের সেবা করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী নূরনবী মুক্তা  লক্ষ্মীপুরে অস্ত্র, ডাকাতি সহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার কেন্দুয়ায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে গ্রেপ্তার যুবক ধর্ষণ, বলাৎকার, চাঁদাবাজি, হত্যা—অপরাধের কাছে কি অসহায় সমাজ? প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ শুধু আইন দিয়ে নয় সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে পরিশুদ্ধ করতে হবে-প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বুয়েট প্রকৌশলী হওয়ার স্বপ্নে বিভোর নীলফামারীর নিরব রায় অপহৃত শিশু গাজীপুর থেকে উদ্ধার: এএসপি মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে সফল অভিযান বরুড়ায় ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, সিলেট থেকে স্বামী গ্রেপ্তার

নজেকশিস এর নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক বাবুল আকতার

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ০ দেখেছেন

(৬ ডিসেম্বর) শনিবার সকাল সাড়ে দশ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের হলরুমে নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক – কর্মচারী কল্যান সমিতি(নজেকশিস) চাঁপাইনবাবগঞ্জের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যান সমিতি (নজেকশিস) এর ৩৫ জন সদস্য নিয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি তালিকা উন্মোচন করেন। নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক – কর্মচারী কল্যান সমিতি (নজেকশিস)ত্রি-বার্ষিক সাধারণ সভায় নবনির্বাচিত সভাপতি হলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হলেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আকতার । উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নজেকশিস এর সদস্য ও নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে যারা বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও প্রাঙ্গন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নবাবগঞ্জ সিটি কলেজ এবং শাহ্ নেয়ামতুল্লাহ কলেজর গভনিং বডির সভাপতি মোহাঃ লতিফুর রহমান, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল ওয়াহেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও নজেকশিস এর সদস্য মোঃ মোখলেশুর রহমান, নজেকশিস এর সদস্য মোঃ আনোয়ার হোসেন । উক্ত অনুষ্ঠানে মোট ৭ টি চেক প্রদান করা হয়েছে এর মধ্যে ২ জন প্রয়াত সদস্য এর নমিমীকে অনুদান চেক প্রদান এবং প্রয়াত ৫ জন সদস্যর নমিনীকে জমাকৃত টাকার লভ্যাংশসহ প্রদত্ত টাকার চেক প্রদান করেন। এছাড়াও আরোও বক্তব্য রাখেন, নজেকশিস এর সাবেক সভাপতি মোঃ মোশারফ হোসেন, নজেকশিস এর সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান ও নজেকশিস এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান প্রমুখ। যারা প্রয়াত হয়েছে তাদের জন্য দোয়া পরিচালনা করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের প্রভাষক মুহাম্মদ ফারহাত হোসাইন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.