1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

সিএমপি’র ডিবি (পশ্চিম) কর্তৃক চাঞ্চল্যকর “ক্লুলেস” হাসান তারেক হত্যা মামলার রহস্য উম্মোচন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

গত ১০/১১/২০২৫ খ্রিঃ সিএমপি ডিবি (পশ্চিম) এর একটি অভিযানিক দল সিএমপির চকবাজার থানাধীন দামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পাহাড়তলী থানার মামলা নং-১২ তারিখঃ ১৩/১০/২০২৪, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এর ভিকটিম হাসান তারেক (৩৯) এর “ক্লুলেস” হাসান তারেক হত্যা মামলার রহস্য উম্মোচন, মূল পরিকল্পনা ও সরাসরি হত্যাকান্ডে জড়িত আসামী মোহাম্মদ আলাউদ্দীন প্রকাশ আলো (৪১), পিতা-হাজী তোফায়েল আহমেদ, মাতা-জাহানাজ বেগম, সাং-মাসিমপুর (নুরুল ইসলাম মুন্সী বাড়ী), থানা-সুধারাম, জেলা-নোয়াখালী বর্তমান সাং-৩৬১/এ, মোঃ নাইমুল আলমের বাসা (২য় তলা) এমএমআলী রোড, দামপাড়া, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন। আসামীকে জিজ্ঞাসাবাদে জানান যে, ধৃত আসামী একজন মাদক ব্যবসায়ী। ভিকটিম হাসান তারেক গত ১০/০১/২০২৪ ইং তারিখে আসামীদের একটি মাদকের চালান পুলিশের নিকট ধরিয়ে দেন। মাদকের চালানের মালিক ছিলেন শওকত আকবর, আলাউদ্দিন আলো এবং মোর্শেদ আলম প্রকাশ সোহেল। মাদক সহ আলাউদ্দিন এবং মোর্শেদ আলম প্রকাশ সোহেল গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলহাজতে থেকে বিজ্ঞ আদালত হতে জামিন পেয়ে ভিকটিম হাসান তারেককে হত্যার পরিকল্পনা করে। ঘটনার ১৫/২০ দিন পূর্বে আলাউদ্দিন, শওকত এবং মোর্শেদ চট্টগ্রামের জামালখানস্থ একটি গলিতে বসে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী ধৃত আলাউদ্দিন প্রকাশ আলো তার অপর সহযোগী মোর্শেদ ও শওকত ঘটনার দিন ১১/১০/২০২৪ ইং সময় রাত অনুমান ১০.৩০ ঘটিকায় দিকে কাজীর দেউড়ী এলাকায় থাকা কালে তার শ্যালক সাকিব এবং অপর আসামী মোঃ ইকবাল হোসেন বাবু হাটহাজারী এলাকা হতে একটি গ্রাম সিএনজি নিয়ে কাজীর দেউড়ী এলাকায় আসলে আলাউদ্দিন ও শওকত এগিয়ে গিয়ে তাদের সাথে কথা বলেন এবং পরিকল্পনা অনুযায়ী আসামী শওকত হত্যাকান্ডে খরচের জন্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা ধৃত আলাউদ্দিন প্রকাশ আলোর হাতে দেন। সকল আসামী পূর্ব পরিকল্পনা অনুযায়ী সিএনজিতে উঠে গরীবউল্লাহ শাহ (রাঃ) মাজারের সেজুতি ট্রাভেলস এর কাউন্টারে সামনে গেলে শওকত সিএনজি থেকে নেমে ভিকটিম হাসান তারেককে সিএনজিতে তুলে দেয়। সিএনজি বায়েজীদ লিংক রোডের নির্জন স্থানে গেলে আসামীরা সিএনজি থেকে নেমে পাহাড়ের আড়ালে গিয়ে আসামী মোর্শেদ ও সাকিব প্রথমে নাইলনের রশি দিয়ে পিছ মোড়া করে ভিকটিম তারেকের হাত বেধে ফেলে। পরে নাইলনের রশি তারেকের গলায় পেঁচিয়ে দুই পাশ থেকে দুই জনে টান দিলে অনুমান ২০ মিনিটের মধ্যে তারেক মারা যায়। তারেকের মৃত্যু নিশ্চিত হওয়ার পর আলাউদ্দিন প্রকাশ আলোসহ অন্যান্য আসামীগণ ভিকটিম তারেকের লাশ পুনরায় সিএনজিতে নিয়ে সিটিগেইট থেকে ঘুরে কালু শাহ মাজার হয়ে সি-বীচ এর রাস্তায় গিয়ে পাহাড়তলী থানাধীন খেজুরতলী রাসমনি ঘাট সংলগ্ন এলাকায় লিংক রোডের পশ্চিম পাশে রানীপুকুরপাড় এলাকায় ফেলে দেয়। লাশ ফেলে দেওয়ার পরে আসামী আলাউদ্দিন প্রকাশ আলোসহ অন্যান্য আসামীরা সিএনজি নিয়ে পাহাড়তলী থানার সামনে দিয়ে ওয়াসাস্থ কুটুম বাড়ির রেস্টুরেন্টে গিয়ে রাতের খাওয়া দাওয়া করে। খাওয়া শেষে বাইরে এসে আলাউদ্দিন প্রকাশ আলো আসামী শওকত হতে প্রাপ্ত ২০,০০০/-(বিশ হাজার) টাকা হতে মোর্শেদকে ৫ হাজার, সাকিবকে ২ হাজার, ইকবাল প্রকাশ বাবুকে ২ হাজার এবং সিএনজি ড্রাইভারকে ২ হাজার টাকা দেন। টাকা পেয়ে আসামীগণ সবাই যার যার মত করে বাসায় চলে যায়। সাকিব (২২) ও ইকবাল হোসেন মোবু (১৯) ‘দ্বয় সিএনজি যোগে হাটহাজারী চলে যায়। আসামী মোঃ আলাউদ্দিন প্রকাশ আলো (৪১)’কে গ্রেফতার করার সময় তার হেফাজত হতে ১২ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য Codeine Phosphate & Tripolidine Hydrochloride Syrup ESKuf উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় হত্যা, চুরি ও মাদক আইনের সর্বমোট ১৮ (আঠার)টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.