1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

১৫ নভেম্বর থেকে নতুন পোশাকে পুলিশ : আয়রন রঙে আসছে বাহিনী

  • আপডেট সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২ দেখেছেন

আসছে ১৫ নভেম্বর থেকে পরিবর্তন আসছে বাংলাদেশ পুলিশের পোশাকে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী পোশাকের বদলে এবার পুলিশ সদস্যরা পরবেন নতুন আয়রন রঙের ইউনিফর্ম। কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত সব পর্যায়ের কর্মকর্তাদের জন্যই থাকবে এই নতুন রংয়ের পোশাক।

প্রথম ধাপে মহানগর পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ এবং পিবিআই সদস্যদের দেওয়া হবে দুই সেট হাফ স্লিভ ও এক সেট ফুল স্লিভ ইউনিফর্ম। তবে সিরিমনিয়াল পোশাক অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

জুলাই মাসের গণঅভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার পর পুলিশের ওপর সমালোচনার ঝড় ওঠে। আগস্টের পর থেকে মনোবল হারায় নিরপরাধ সদস্যরাও। এই প্রেক্ষাপটে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি জোরালো হয়ে ওঠে। সেই দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার নানা সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, প্রথম ধাপে কয়েকটি ইউনিটকে নতুন পোশাক দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে সব ইউনিটে এটি সরবরাহ করা হবে। তবে র‍্যাবের পোশাক পরিবর্তনের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানিয়েছেন, যাচাই-বাছাই শেষ হলে র‍্যাবের নতুন ইউনিফর্ম সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন পর্যন্ত পুরোনো পোশাকই বহাল থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, “পোশাক পরিবর্তনের পাশাপাশি পুলিশের মানসিক ও আচরণগত পরিবর্তন প্রয়োজন। কেবল ইউনিফর্ম বদলালে হবে না; নিরাপদ কর্মপরিবেশ ও জনবান্ধব মনোভাব গড়ে তুলতে প্রশিক্ষণ বাড়াতে হবে।”

সরকারের ব্যাখ্যা অনুযায়ী, এটি পুলিশ সংস্কার ও মনোভাব পরিবর্তনের অংশ হিসেবে নেওয়া একটি উদ্যোগ। নতুন ইউনিফর্মের রং নির্ধারণে কমিটি বিভিন্ন দেশের পুলিশের পোশাক বিশ্লেষণ করে গাঢ় নীলের পরিবর্তে আয়রন রঙ নির্বাচন করেছে। নতুন ইউনিফর্মের সঙ্গে পুলিশ লোগোতেও পরিবর্তন আনা হয়েছে—যেখানে নৌকার বদলে শাপলা, ধান ও গমের শীষের প্রতীক থাকবে।

তবে এপিবিএন ও এসপিবিএন ইউনিটের ইউনিফর্ম আপাতত অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্র জানায়, নতুন পুলিশের পোশাকের রং তাদের ইউনিফর্মের সঙ্গে অনেকটা মিল আছে। ফলে ডিএনসি কর্মকর্তারা আশঙ্কা করছেন, পুলিশ আপত্তি তুললে তাদের পোশাক আবারও পরিবর্তন করতে হতে পারে। অতীতে এমন কারণে তিনবার পরিবর্তন হয়েছে তাদের পোশাকের।

ডিএনসির মহাপরিচালক হাসান মারুফ বলেছেন, “যদি এমন পরিস্থিতি তৈরি হয়, মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করবে। এখন পর্যন্ত আমাদের পক্ষ থেকে কোনো আলোচনা হয়নি।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.