1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

পালিয়ে বেড়াচ্ছেন সৈয়দ সামাদুল হক এবং মীর নূর উস সামস

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১ দেখেছেন

গত ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও জুলাই- আগস্টের বৈষম্য বিরোধী ছাএ আন্দোলন চলাকালীন সময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পক্ষে জোরালো প্রচার অভিযান সহ হত্যা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় অভিযুক্ত বাংলা টিভির এমডি ও পরিচালক, সৈয়দ সামাদুল হক এবং মীর নূর উস সামস গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন, নাম প্রকাশে অনিচ্ছুক বাংলা টিভি এক কর্মকর্তা জানিয়েছেন, সৈয়দ সামাদুল হক এবং তার ভাগিনা নুরুস সামস যাত্রাবাড়ী,বাড্ডা এবং উত্তরা থানায় তিনটি হত্যা মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি। বাড্ডা থানার মামলার আসামি সৈয়দ সামাদুল হক পিতা-মৃত সৈয়দ রফিকুল হক নাম্বার ৪৮ যাত্রাবাড়ী থানার আসামি ১৩৬। মীর নূর উস সামস বাড্ডা থানা আসামি নাম্বার ৫০, যাত্রাবাড়ী থানার নাম্বার ১৩৮। এখানে উল্লেখ্য বিগত আওয়ামী স্বৈরাচারের সময় ১৬ বছর যাবত লন্ডন এবং বাংলাদেশে বিভিন্ন তদবির এবং দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন সামদুল হক। বাংলাদেশের মিডিয়ায় দুর্নীতির ঠকবাজ মাফিয়া খ্যাত সৈয়দ সামাদুল হক,আওয়ামী আমলের বিভিন্ন মন্ত্রী এবং এমপিদের সাথে ঘনিষ্ঠতার কারণে, এই দুর্নীতির সম্রাজ্য গড়ে তোলেন। এ বিষয়ে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটি মামলা চলমান রয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছেন, এই আওয়ামী দুর্নীতিবাজ মিডিয়া ব্যবসায়ীদের মধ্যে, ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন ৭১ টিভির মোজাম্মেল বাবু, সময় টিভির প্রাক্তন মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোহনা টিভির প্রাক্তন মন্ত্রী কামাল আহমেদ এম পি গাজী টিভির গোলাম দস্তগীর গাজী প্রাক্তন মন্ত্রী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সালমান এফ রহমান এমপি দেশ টিভি আরিফ। মাই টিভির নাসির উদ্দিন সাথী, আর টিভি মোরশেদুল ইসলাম এমপি। কিন্তু বর্তমান অন্তবর্তী কালীন সরকারের নিকট খোলস পাল্টে গ্রেফতার এড়াতে, আবারো ক্ষমতাসীনদের চাটুকারিতা করে চলছেন মিডিয়া বাটপার ও দুনীতিবাজ সৈয়দ সামাদুল হক। ভুক্তভোগীরা মনে করছেন, এই মহা বাটপার চাটুকার মিডিয়া ব্যবসায়ী সৈয়দ সামাদুল হক কে গ্রেফতার করা হোক। এবং আইনের আওতায় এনে এদের সঠিক বিচার করা হওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.