1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

সিংগাইরে জনবল সংকটে ৮ ইউনিয়নে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১ দেখেছেন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন মাত্র ৪ জন কর্মকর্তা। ফলে একজন কর্মকর্তাকে একসঙ্গে ২ ইউনিয়নের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে করে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ কাঙ্খিত জনসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চান্দহর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম রাজা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন জামির্ত্তা ইউনিয়নে। জামশা ইউনিয়নের মেসবাহ উদ্দিন আহমেদ দায়িত্ব পালন করছেন সায়েস্তা ইউনিয়নে। তালেবপুর ইউনিয়নের অপু রাজবংশী অতিরিক্ত দায়িত্বে আছেন বলধারা ইউনিয়নে। আর জয়মন্টপ ইউনিয়নের মো. নুরুল ইসলাম কাজ করছেন চারিগ্রাম ইউনিয়নে।প্রযুক্তির অগ্রগতির কারণে ইউনিয়ন পরিষদের কাজের পরিধি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। একজন প্রশাসনিক কর্মকর্তার জন্য এক ইউনিয়নের কাজ সামলানোই যেখানে কঠিন, সেখানে দ্বিগুণ দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠছে।জামশা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “আমার চাকরিজীবন প্রায় শেষ পর্যায়ে। এই বয়সে দুই ইউনিয়নের দায়িত্ব পালন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এজন্য আমি অন্যত্র বদলির আবেদন করেছি।”
চান্দহর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. তারিকুর রহমান আলাল অভিযোগ করে বলেন, “একজন প্রশাসনিক কর্মকর্তা দুই ইউনিয়নে দায়িত্ব পালন করায় উভয় ইউনিয়নের মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। ইউনিয়ন পরিষদের কাজের গতি বৃদ্ধি করতে দ্রুত নতুন কর্মকর্তা নিয়োগ প্রয়োজন।”এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা বলেন, “বিষয়টি আমার জানা আছে। জনবল সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আগামী জাতীয় নির্বাচনের আগে নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া সম্ভব নয়।”
জনবল সংকটের কারণে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ব্যাহত হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ দিনদিন বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.