1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র সংস্কার ২০২৬ ই কমিটির গঠনতন্ত্র হস্তান্তর হয় ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত নলডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির ফজরের আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত দুর্গাপূজায় নিরাপত্তায় কঠোর নেত্রকোণা প্রশাসন অধ্যক্ষের পদায়ন বাতিল ঘিরে পূর্বধলা সরকারি কলেজে উত্তেজনা, রাতে কম্পিউটার সেকশনে আগুন ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক

মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩ দেখেছেন

গত ১৩ সেপ্টেম্বর ২০২৫,শনিবার,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (রেজি. নং-এস১৫৩৬,(৯৬)/(৯৩), মৌলভীবাজার সদর উপজেলা কর্তৃক আয়োজিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার পৌরসভা সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৌলভীবাজার সদর উপজেলার প্রায় শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়। উপজেলা সভাপতি রোহেনা আক্তার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিদা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মৌলভীবাজার সদর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহির উদ্দিন খোকন, অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট, কাজী নাদিমুল হক, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। প্রধান বক্তা মঞ্জু লাল দে, সিনিয়র সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি ও জেলা সভাপতি। আরও উপস্থিত ছিলেন মোঃ আব্দুল বাছিত, সাবেক সভাপতি, মৌলভীবাজার সদর। সঞ্চালনায় ছিলেন মুর্শেদ আহমদ মুন্না ও সুদীপ ভট্টাচার্য।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক শিক্ষক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে সদর উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত হন
খায়রুল আমিন সোহেল, প্রধান শিক্ষক, ছালামীটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাধারণ সম্পাদক মোঃ জহির খান, সহকারী শিক্ষক, আমতৈল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে জনাব সুদীপ ভট্টাচার্য, সহ-সভাপতি পদে আফজল হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে মলয় দেবনাথ, অর্থ সম্পাদক পদে দিলারা বেগম নির্বাচিত হন। পরবর্তীতে ৩১ সদস্যবিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির প্রকাশ করা হবে।
অনুষ্ঠানটি অবসরপ্রাপ্ত শিক্ষকগণের এক পুনর্মিলনীতে পরিণত হয়। সকলেই অনেক দিন পর পুরনো সহকর্মীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। অতিথিদের উপস্থিতিতে প্রাণবন্ত, সুন্দর এবং কার্যকর একটি অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.