বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের অরেচ পহলানের দরজায় ওয়াবদা রাস্তা এটি। চারটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে বরগুনা শহরের সাথে যাতায়াতের একমাত্র পথ। এই এ রাস্তা দিয়ে দৈনিক হাজার হাজার মানুষ চলাচল করে থাকেন। প্রাইমারি ও হাইস্কুলে পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরাও এই রাস্তা দিয়ে স্কুলে আসা যাওয়া করেন। এছাড়াও যানবাহনে করে মানুষের নিত্য প্রয়োজনীয় মালামাল পরিবহন করে থাকেন এই পাকা রাস্তাটি দিয়ে, অথচ দীর্ঘদিন ধরে এই রাস্তাটিতে বড় একটি গর্ত হয়ে আছে।
বহু বছর আগে স্থানীয় লোকজন মিলে একটি পুরনো পাইপের মাধ্যমে এখানে জোয়ারের পানি উঠানো নামানোর জন্য এটা বসানো হয়েছিল, কিন্তু অনেক পুরানো হওয়ায় এই পাইপ লিকেচ হয়ে পানি লিক করে মাটি দেবে যায় এবং বর্ষার মৌসুমে অতিবৃষ্টির কারণে এখানের মাটি ধুয়ে নেমে যায়, যার জন্য একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। এখানে স্থানীয় লোকজন বলেছেন অতি দ্রুত নতুন একটি কালভার্ট বা সুইজগেট বসিয়ে এটিকে রোধ করা সম্ভব।
স্থানীয় ইউ পি সদস্য জাহিদুল ইসলাম জুলকার মৃধা বলেছেন, সে নিজে এবং স্থানীয় লোকজনের আর্থিক সহায়তায় কয়েকবার এটাকে মেরামতের কাজ করিয়েছেন কিন্তু তাতে কোন লাভ হয়নাই। অতিবৃষ্টি ও জোয়ারের পানি লিকের কারণে বারবার দেবে যায়। বরগুনা পানি উন্নয়ন বোর্ডে যোগাযোগ করা হলো তারা এসে দেখে যায় কিন্তু কোন ব্যবস্থা নেওয়া হয় নাই।
এলাকা বাসীর দাবি অতি দ্রুত এটিকে প্রকল্পের আওতায় এনে নতুন একটি সুইচগেট নির্মান করে জনসাধারণের চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে।