সিএমপি’র মাসিক কল্যাণ সভায় কমিশনারের দৃপ্ত বার্তা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জুন/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা ১৪ জুলাই সকাল ১০টায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ।
সভায় কমিশনার বলেন— “সততা, পেশাদারিত্ব ও নিরপেক্ষতা—এই তিন নীতির ভিত্তিতেই দাঁড়িয়ে আছে পুলিশের আস্থা। ইউনিফর্মের মর্যাদা রক্ষা করতে হবে প্রতিটি আচরণে।”তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, পেশাগত শৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণে নিরলসভাবে কাজ করতে হবে। পাশাপাশি ড্রেস কোড অনুসরণ করে সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। – সমস্যার কথা শুনে তাৎক্ষণিক সমাধান
পুলিশ সদস্যরা সভায় পেশাগত ও ব্যক্তিগত নানা সমস্যা তুলে ধরেন। কমিশনার মহোদয় মনোযোগ দিয়ে সকল বক্তব্য শোনেন এবং অনেক সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন, কিছু বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অবসরে বিদায়, সম্মানে সংবর্ধনা দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া চারজন পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মানিত সদস্যরা হলেন— এসআই (নি:) মোঃ আব্দুল মতিন,এএসআই (সঃ)/৩০৬৮ মোঃ মমতাজ মিয়া
এএসআই (সঃ)/২৯৫৭ মোঃ বদরুল আলম আজাদ,কনস্টেবল/৬২৪ মোঃ জহিরুল হক,সিএমপি কমিশনার তাদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির,অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব আসফিকুজ্জামান আকতার, বিপিএমউপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ এছাড়াও সিএমপি’র বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।